
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলায় বোরো ধানের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম (৫০), দেলোয়ার হোসেন(৪৫), শামসুল ইসলাম(৬০), জসীম উদ্দীন সহ ৬ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাজুল ইসলামের অবস্থা গুরুতর আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের রেফার করেন।
বাকি আহতদেরকে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি ) বেলা ২টার দিকে উপজেলার নায়েকপুর ইউনিয়নের বাঁশরী মাইজ পাড়া তাজুল ইসলাম এবং টিটু দুই গুষ্টির মধ্যে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বাঁশরী মাইজ পাড়া গ্রামের তাজুল ইসলাম টিটু মিয়ার কাছে দীর্ঘদিন ধরে অনুরোধ করে আসছে তার জমির পাশে দিয়ে পানির ড্রেইন দেওয়ার জন্য । টিটু মিয়া পরিবার কোন ভাবে রাজি না তাজুল ইসলামকে পানির ড্রেন দিতে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ২টার দিকে তাজুল ইসলামের জমির উপর দিয়ে টিটু মিয়া জোরপূর্বক ড্রেন নির্মাণ কাজ শুরু করে। পরে টিটু মিয়ার লোকজনকে পানির ড্রেন করতে বাধা দেয় তাজুল ইসলাম।
একপর্যায়ে দু’পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পরে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
এ ঘটনা গুরুতর আহত তাজুল ইসলামের (স্ত্রী) বিউটি আক্তার বলেন, আমাদের জমিতে পানি নেওয়ার জন্য বারবার টিটু মিয়ার বাড়িতে গিয়ে আমরা অনুরোধ করি তার জমির পাশ দিয়ে একটি পানির ড্রেন দেওয়ার জন্য জমি হাল চাষ করতে জন্য। কিন্তু কোন ভাবে তারা রাজি না টিটু মিয়া আমাদেরকে পানির লাইন দিতে।
আজকে তারা আমাদের জমির উপর দিয়ে জোরপূর্বক পানির ড্রেন নির্মাণ কাজ শুরু করে আমার স্বামী তাজুল ইসলাম নিষেধ করেছে।
তোমরা আমাদেরকে পানির লাইন দিবা না তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি দেওয়ার জন্য। আমাকে না বলে, আমার জমির উপর দিয়ে জোরপূর্বক পানির ড্রেন দিতে নিষেধ করলে
টিটু মিয়াসহ তার দলবল আমাদের বাড়িতে আক্রমণ করে এবং আমার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে ফিরাতে এসে আরও ৩জন আহত হয়েছে।
আমার স্বামীর অবস্থা গুরুতর আশঙ্কাজনক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমি এর প্রশাসনের কাছে সঠিক বিচার চাই।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি হাসনাত জামান বলেন, পানির সেচের ড্রেন নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে । ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
এখনও পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।