1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

মাদারীপুর জেলা শিবচরে খামারে আগুন, ১৩টি গরু সাড়ে ৩ হাজার মুরগি পুড়ে ছাই

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩২২ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুর জেলার শিবচরে অগ্নিকাণ্ডে একটি খামারের ১৩ টি কোরবানীর গরু ও তারপাশের মুরগির খামারের ৩ হাজার ৫শত মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী। মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের কালিখোলা এলাকার মিলন মুন্সির গরুর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।এলাকাবাসী ও ভুক্তভোগী জানান, গতরাতে খামারে প্রথমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই খামারে ১৪টি গরু বাধা ছিল।

আগুনের টের পেয়ে রশি কেটে দিলে একটি গরু ছুটে যায়। কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে খামারে থাকা বাকি ১৩ টি গর পুড়ে যায়।এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের খামারের আরো ৩৫০০ টি মুরগী মারা যায়।খামারের মালিক মিলন মুন্সি জানান, গত বছর গরুগুলো ক্রয় করেছি।

এবছর কোরবানিতে বিক্রি করার জন্য এই গরুগুলো প্রস্তুত করা হয়েছিল। আমি অনেক কষ্ট করে তিল তিল করে গরুগুলোকে আমরা লালন পালন করেছি।বর্তমান বাজার মূল্যে গো খাবারের অনেক চওড়া মূল্য। গো-গো খাদ্যের চাওড়া মুল্যে থাকার পরও কিছুটা লাভের আশায় আমরা গরুগুলোকে লালন পালন করেছি।

আজকে বিভিন্ন গরুর হাটে এই গরুগুলোকে বিক্রির জন্য নেওয়ার কথা ছিল। কিন্তু রাতেই অগ্নিকাণ্ডে গরুর খামারের ১৩ টি গরু পাশে রাখা মুরগির খামারে প্রায় সাড়ে তিন হাজার মুরগি পুড়িয়ে মারা যায়।শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD