1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীতে জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৫ কোটি ৯০ লাখ টাকা রাফিনিয়াকে ছাড়াই নকআউট অভিযান শুরু ব্রাজিলের ঠাকুরগাঁও জেলা প্রশাসকের রাণীশংকৈল উপজেলা পরিদর্শন:উন্নয়ন, শিক্ষা ও জনসেবায় গুরুত্বারোপ বিএমএসএফ প্রতিনিধি দল আজ স্বাস্থ্য অধিদপ্তরে যাচ্ছেন গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মুহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক খোকন হাওলাদারকে হুমকির অভিযোগ আশুলিয়ার তাজপুরে ৯৫ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ স্বপ্নজয়ী নারী উন্নয়ন ফাউন্ডেশন’র ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় নারী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এএফএম সায়েদ

সাব্বির আহম্মেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি হয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ। ঢাকা জেলার সাত থানার মধ্যে এপ্রিল মাসে শ্রেষ্ঠ অফিসার্স ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন তিনি ।

ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান তার হাতে এ সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।

এ সময় পুলিশ সুপার বলেন, জেলার সাতটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ শ্রেষ্ঠ হয়েছেন। এই সম্মাননার মধ্য দিয়ে তার আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি তার থানা আশুলিয়ার জনগণ আরও ভালো সেবা পাবে।

এ প্রসঙ্গে ওসি এএফএম সায়েদ বলেন, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। তিনি আরও বলেন, পুলিশ সুপার আসাদুজ্জামান স্যার আমাকে অনেক উৎসাহ প্রদান করছেন সেই অনুপ্রেরণা আমাকে কাজ করার সাহস জুগিয়েছে। তাই আমি আজ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হয়েছি। আমি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি পুলিশ সুপার মহোদয়ের কাছে।

উল্লেখ্য, এর আগেও এএফএম সায়েদ একাধিকবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন। সাভার মডেল থানার অফিসার ইনচার্জ থাকাকালীন সময়েও ঢাকা রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD