1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষা

জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে
সাভারের জাতীয় স্মৃতিসৌধে নতুন সেনাপ্রধানের শ্রদ্ধা

সাভার (ঢাকা) প্রতিনিধি || সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (২৪ জুন) বেলা ১১টা ৫৬ মিনিটে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করে ১২টার দিকে স্মৃতিসৌধের মূল বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন সেনাপ্রধান। পরে তাকে সেনাবাহিনীর চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করেন।

পরে জাতীয় স্মৃতিসৌধে পরিদর্শন বইতে স্বাক্ষর করে ১২টা ১২ মিনিটে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন সেনাপ্রধান।
এ সময় কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মজিবুর রহমান, এজি মেজর জেনারেল যুবায়ের সালেহীন, জিওসি লগ এরিয়া মেজর জেনারেল সারোয়ার হোসেনসহ সেনাবাহিনীর সদস্যরা সেনাপ্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন।

এর আগে ১১ জুন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়। আগামী তিন বছরের জন্য তিনি সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD