1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল কিশোর গ্যাং ‘সম্রাটসহ তিনজন আটক, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত ৩ পুলিশ জাতীয় সংসদের প্রথম সারিতে আসন পেলেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব জহির উদ্দিন স্বপন অসহায় মানুষের মুখে হাসি: আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে ৯৭৩ পরিবার পেল ভিজিএফ চাল সাভারে বাসে ভয়াবহ আগুন অস্ত্রভাণ্ডার থেকে ৬টি পারমাণবিক বোমা হারিয়ে যাওয়ায়, শঙ্কায় যুক্তরাষ্ট্র ডেঙ্গু-চিকুনগুনিয়া থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সংসদের প্রথম অধিবেশনে থাকছেন নাফিজের লাশ বহনকারী সেই রিকশাচালক রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির দর্শক ফোরামের ইফতার মাহফিল ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ধামরাই বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই উপজেলা ও পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় ধামরাই উপজেলা ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ।প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন, বিগত সময়ে যারা আন্দোলন সংগ্রাম করে হামলা ও মামলার স্বীকার হয়ে নির্যাতিত হয়েছে তাদের নেতৃত্বে ধামরাই বিএনপি পরিচালিত হবে।

যারা গাছের আগা গোড়া খেয়েছেন আওয়ামী লীগের সাথে ব্যালেন্স করে রাজনীতি করেছেন তাদের সাবধান হওয়ার হুঁশিয়ারি করেন যুবদল নেতা মুরাদ।এ সময় তিনি আরও বলেন, মিথ্যা মামলা প্রত্যাহার করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সুনীল সাহা, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শিশির ফেরদৌস, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক, ধামরাই পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রিমন প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD