1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

আশুলিয়ায় ভ্যানে মরদেহ স্তূপ করার ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ||
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পুলিশের গাড়িতে মানুষের নিথর দেহ স্তূপ করার ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি নিয়ে কাজ শুরু করেছে চার সদস্যের একটি তদন্ত কমিটি। এরইমধ্যে কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।
রোববার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আশুলিয়া থানা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, ‘যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি আমাদের নজরে এসেছে। আমাদের জায়গা থেকে যা করণীয় আমরা তা করছি। এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করছেন। আমরা সবার সহযোগিতায় পেয়ে গেছি কারা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, কারা উপস্থিত ছিলেন। আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য নামগুলো প্রকাশ করছি না। খুব তাড়াতাড়ি আপনাদের সামনে প্রকাশ করা হবে।’
আহম্মদ মুঈদ বলেন, ‘যেগুলো ভিডিওতে এসেছে সেগুলো দেখেছি, তবে ফিজিক্যাল এভিডেন্স এখনো পাইনি। এগুলো নিয়েও আমাদের কাজ চলছে। গতকাল একটি নিখোঁজ ডায়েরি হয়েছে। আমরা এটি নিয়েও কাজ করছি। আশা করছি খুব ভালো একটা রেজাল্ট আসবে।’
জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা হবে কি না—এমন প্রশ্নের জবাবে ঢাকা পুলিশ সুপার বলেন, ‘অপরাধী সে যেই হোক তার বিরুদ্ধে মামলা হবে। পুলিশ আইনের বাইরে নয়।’
তিনি আরও বলেন, ‘শুধু ছাত্র-জনতা না, আমাদের অনেক পুলিশ সদস্যকেও পুড়িয়ে মারা হয়েছে। পুলিশ হত্যার মামলাও হবে। প্রধান উপদেষ্টার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, মানবাধিকার লঙ্ঘন হলে গুরুত্বের সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD