1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষা

সাভার-ধামরাইয়ে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে
সাভার (ঢাকা) প্রতিনিধি || 
ঢাকার সাভার ও ধামরাইয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিক ও চাকরিপ্রত্যাশীরা। এসব ঘটনায় এ অঞ্চলের অন্তত ১৫টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
রবিবার (১ সেপ্টেম্বর) সকালে শ্রমিকরা ও চাকরিপ্রত্যাশীরা এসব বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
সকাল ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে জিএবি লিমিটেড ও আশে পাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা। নরসিংহপুর এলাকায় হা-মীম, শারমীন, নাসা গ্রুপের শ্রমিকরা সড়কে নেমে বিক্ষোভ শুরু করে। পরে শিল্পাঞ্চল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক জিএবি লিমিটেডের এক শ্রমিক বলেন, “কারখানায় ওভার টাইম দেয় না, হাজিরা বোনাস দেয় না, যখন তখন শ্রমিক ছাঁটাই করে। গত বৃহস্পতিবার এসব দাবি জানালেও দাবি না মেনে আজকে কারখানা বন্ধ ঘোষণা করে।”
এদিকে ধামরাই উপজেলার ঢুলিভিটা এলাকায় স্নোটেক্স আউটারওয়্যার লিমিটেড কারখানার সামনে চাকরির দাবিতে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশিরা।
একমি কনজ্যুমারস লিমিটেডের শ্রমিকরা তাদের এগ্রোভেট ও কনজুমার ফার্মার সঙ্গে অন্তর্ভূক্ত করা, ফার্মার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে সকল সুযোগ সুবিধা প্রদানসহ ১৬ দফা দাবি জানিয়ে বিক্ষোভ করেন।
আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ – ১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, “শ্রমিকরা নানা দাবিতে বিক্ষোভ করছেন। তাদের বিভিন্ন দাবি রয়েছে। দাবিগুলো একেক যায়গায় একেক রকম। ধামরাইয়ে স্নোটেক্স কারখানার সামনে চাকরি প্রত্যাশিরা বিক্ষোভ করেছে। একমি কনজ্যুমারস লিমিটেডেও বিক্ষোভ করছেন শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের আলোচনা করে সমস্যার সমাধান করতে হবে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD