1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন উপলক্ষ্যে আনন্দ র‍্যালী ও সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ নবীকূলের শিরোমণি সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (স.)’র পৃথিবীতে আগমন উপলক্ষ্যে কুমিল্লার তিতাসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে।

মহিষমারী সূফী দরবার শরিফ ও উত্তর আকালিয়া গ্রামবাসীর যৌথ আয়োজনে গতকাল সোমবার সকালে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবি (স.) মহা পবিত্র খুশির দিনে বর্ণাঢ্য এক আনন্দ র‍্যালী অনুষ্ঠিত হয়।

আনন্দ র‍্যালি’টি উপজেলার উত্তর আকালিয়া থেকে বের হয়ে গৌরীপুর-হোমনা সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে বাতাকান্দি বাসস্টান্ড থেকে গাজীপুর বাসস্টান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় উত্তর আকালিয়া গাউসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে র‍্যালি শেষ হয়।

এসময় আনন্দ র‍্যালিতে অংশ গ্রহণ করেন হোমনা উপজেলা মহিষমারী সূফী দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব মহিউদ্দিন সূফী আল কাদরী হানাফী (মাঃ জিঃ আঃ), মাওলানা মুহাম্মদ আলী,বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. কামাল উদ্দিন ফকির,ইদ্রিস আলী চিশতী,আমিন মিয়া,মিজানুর রহমান,মো.হানিফ মিয়া আমীন,বাদশা ফকির,জাকির সওদাগর,মো.সামির হোসেন ভূইয়া,মো.ইসমাইল হোসেন, বন্ধু ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী তুহিন আহমেদ,মফিজুল ইসলাম বশীর,উপজেলা ইসলামি ছাত্র সেনার সভাপতি শাকিব খান শুভ, সুজন ভূইয়া ও মেহেদী হাসান তাহেরী প্রমুখ।

এরপর উত্তর আকালিয়া গাউসুল আজম কেন্দ্রীয় জামে মসজিদে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়া মুনাজাত পরিচালনা করেন মহিষমারী সূফী দরবার শরীফের পীর কেবলা আলহাজ্ব মহিউদ্দিন সূফী আল কাদরী হানাফী (মাঃ জিঃ আঃ)।

দোয়া মুনাজাত শেষে উপস্থিত সকলের মধ্যে তবারুক বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD