1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলেছে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ বার পড়া হয়েছে

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি || শিল্পাঞ্চল আশুলিয়ার অধিকাংশ তৈরি পোশাক কারখানা খুলেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অধিকাংশ কারখানা খুলেছে। তবে এখনও বন্ধ রয়েছে ২৫টি কারখানা। এর মধ্যে সাধারণ ছুটি ৫টিতে, আর শ্রম আইনের ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে ২০টি কারখানা। এর আগে, গতকাল বন্ধ ছিল ৩১টি কারখানা।

তিনি আরও বলেন, আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনো বিক্ষোভের খবর পাইনি। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বাড়ানো হয়েছে নজরদারি।

সরেজমিনে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন কারখানার সামনে সেনাবাহিনী, এপিবিএন ও পুলিশ সদস্যদের টহল দিচ্ছেন।

এর আগে, মঙ্গলবার দুপুরে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে আশুলিয়া শিল্পাঞ্চল। প্রাণ হারান এক নারী শ্রমিক। এ ঘটনার জেরে ম্যাসকট গার্মেন্টস নামে ওই কারখানা আজও বন্ধ রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের কিছু কারখানায় অস্থিরতা বিরাজ করছে। শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বনিবনা না হওয়ায় অনেক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। পরে সেসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া বেশকিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD