1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে “আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল”-এর জমকালো উদ্বোধন জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

আলোচিত হোসেন হত্যাকান্ডের মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী মোঃ আমির হোসেন কে আশুলিয়া এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নাহিদ হাসান হৃদয়, আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : গাজীপুর  জেলার টঙ্গী থানার চাঞ্চল্যকর ও বহুল আলোচিত হোসেন (১৪) হত্যা মামলায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী (বন্দি নম্বর ১০১৯) মোঃ আমির হোসেন (৩০)’কে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আমির হোসেন পিতা-তাজুল ইসলাম, সাং-দক্ষিণ মান্দারতলী, থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুর।

৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত মোঃ আমির হোসেন (৩০) অপহরণ ও হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত একজন আসামী। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৬ আগস্ট ২০২৪ তারিখ জেল হতে পলায়ন করে দেশের বিভিন্ন স্থানে নিজেকে আত্মগোপন করে আসছিলো । ধৃত আসামী আরও জানায় যে, ভিকটিম হোসেন (১৪)’এর সাথে দীর্ঘদিন ধরে লেনদেনের বিষয় নিয়ে বিরোধের জের ধরে আসামী আমির হোসেন তার বন্ধু নুর আলম ও রিপন এবং তাদের সহযোগীদের নিয়ে ভিকটিম এর উপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। বিগত ০৫ জুন ২০১০ খ্রি. দুপুর ১৩.২০ ঘটিকায় ভিকটিম এর বাড়ির পার্শ্বে চা দোকান হতে ভিকটিমকে তুলে নিয়ে পাগার এলাকায় অপহরণ পূর্বক মুক্তিপণ দাবি করে ।

পরবর্তীতে মুক্তিপণ না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করে  ঘটনাস্থলে ফেলে রেখে যায়। উক্ত ঘটনায় টঙ্গী থানায় ভিকটিম এর বাবা বাদী হয়ে একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ  আদালত আসামীকে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করেন।

৪। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD