1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
অস্থিরতার মধ্যে উধাও ৭২ হাজার লিটার জেট ফুয়েল, নেপথ্যে পুরনো সিন্ডিকেট! রাতের আঁধারে ১০৩ পরিবারের ঘরে ‘ঈদের হাসি’ পৌঁছে দিল হাটলক্ষীগঞ্জ তরুণ ফাউন্ডেশন আস্থার আলো আনোয়ারার ফাউন্ডেশন’র পুরষ্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনা ও কালবৈশাখী ঝড়ে দেয়াল ধসে স্কুলছাত্রসহ নিহত ২ তিতাসে গোমতী নদীর পাড়ে ভেকু মেশিনের তাণ্ডব: মাটি লুটে কোটি টাকার বাণিজ্য, নীরব প্রশাসন লাল শাড়িতে বরণ হলো না মিতুর: এক নিমিষেই নিভে গেল ১৪ প্রাণ, স্তব্ধ স্বজনরা আশুলিয়ায় মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন আশুলিয়ায় চিশতিয়া দরবার শরীফের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পদে মনোনীত খোন্দকার কাওসার হোসেন সাংবাদিক গিয়াস উদ্দিন মিয়ার পিতা-মাতা ও বোনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও ইফতার মাহফিল

গাজীপুরের কালিয়াকৈরে সাবেক দুই মন্ত্রীসহ ২৩২ জনের নামে হত্যা মামলা

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

মোঃ ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্তর হোসেন (২২) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই আন্দোলন চলাকালীন সংঘর্ষের তার মৃত্যু হয়েছে।

কালিয়াকৈর থানায় হত্যা মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সাবেক নৌপরিবহন মুন্ত্রী শাহাজাহান খানসহ ২৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সফিপুর এলাকায় গত ৫ আগস্ট বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে অন্তর হোসেন (২২) নামের এক যুবক নিহত হন। অন্তর হোসেন সিরাজগঞ্জের বাসিন্দা ছিলেন। ঘটনার পর নিহতের পরিবার তার লাশ উদ্ধার করে নিয়ে যায়। প্রায় এক মাস পর, বুধবার রাতে নিহতের চাচাতো ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করেন।মামলায় উল্লিখিত আসামির ২৩২ জন এবং অজ্ঞাতনামা আসামি প্রায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামাল উদ্দিন সিকদার এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

এই মামলায় ২৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং প্রায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।মামলার বাদী হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর থানার কৌজুরি গ্রামের মো. মোনায়েমের ছেলে সাইফুল ইসলাম। তিনি নিহত অন্তর হোসেনের চাচাতো ভাই।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমীর হোসেন হত্যা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় ২৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং এর পাশাপাশি ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলছে এবং সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করে যাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD