1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কালিয়াকৈরে শিক্ষক নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

উৎপল রক্ষিত, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সচেতন বিষয়ক এক দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মানুষের সুস্থ জীবন যাপন করার জন্য প্রয়োজন নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা। নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা মানুষের জীবনে বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায়।

নিরাপদ খাদ্য মানুষের শরীর সুস্থ রাখে, সুস্থ জীবন যাপন নিশ্চিত করে। নিরাপদ খাদ্য পুষ্টি ও সুস্বাস্থ্যের জন্য শারীরিক সক্ষমতা ধরে রাখার জন্য নিরাপদ খাদ্যের প্রয়োজন।

প্রশিক্ষক কনা সিকদার জানান, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুধু শিক্ষকদের জন্য নয়। নিরাপদ খাদ্য ব্যবস্হাপনা বিষয়ক প্রশিক্ষন ছাত্র, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষনের আয়োজন করার জন্য জেআইসিএ কৃতজ্ঞতা জানান।

রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীনেশ চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন। বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সোনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা, পশ্চিম চাপাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মনজুর রহমান প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD