1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনপ্রিয় কণ্ঠশিল্পী সিমলার মৌলিক গানে স্বপ্নযাত্রা সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

বৈষম্যবিরোধী আন্দোলনে ধামরাইয়ে ১ম গুলিবিদ্ধ নারীসহ আহতদের পাশে অভি

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ছাত্র-জনতার গণ আন্দোলন চলাকালে গত ০৫ আগস্ট আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ধামরাইয়ে সর্বপ্রথম আহত হয়েছিলেন সাজেদা বেগম। সদর ইউনিয়নের শরীফভাগ বাজার এলাকায় আহত হয়েছিলেন তিনি। সাজেদার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে একজোট হয়ে আন্দোলনে নামেন আপামর জনসাধারণ।

এসময় উপজেলায় সামনে পুলিশের গুলিতে আহত হোন সপ্তম শ্রেনীর ছাত্র আরমান, হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে আহত হোন রিক্সা-চালক রাবিবুল হাসান। গতকাল বিকেলে সেই আহত নারীসহ তিনজন আহতদের পরিবার ও তাদের চিকিৎসার খোঁজ খবর নেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি। এসময় তিনি আহতদের চিকিৎসার দায়িত্ব নেন ও তাদের নগদ অর্থ প্রদান করেন।

আহত সাজেদা বেগম উপজেলার ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ গ্রামের সাওকাত হোসেনের স্ত্রী, রাকিবুল হাসান স্বর্ণখালী গ্রামের বাবুল আখতারের ছেলে, আরমান হোসেন শরীফভাগ গ্রামের আব্দুল মালেকের ছেলে।স্বামী পরিত্যাক্তা নারী আহত সাজেদা জানায়, সে ০৫ আগস্ট পুলিশের গুলিতে আহত হয়। এরপর সে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজে চিকিৎসা নেন। তার পরিবারে সে একজন আয়ের উৎস। রাতে তার মাথায় যন্ত্রণা হয়।

বর্তমানে তিনি অসুস্থ্য থাকায় তার পরিবারের আর্থিক খরচ চালাতে সমস্যা হচ্ছে।রাকিবুল হাসান জানায়, দেশের ক্রান্তি লগ্নে আন্দোলনে গিয়েছিলাম, হার্ডিঞ্জ স্কুলের সামনে পুলিশের গুলি আমার পায়ে লাগে। এখন আমি কাজ করতে পারি না আর যন্ত্রণা হয়।সপ্তম শ্রেণীর ছাত্র আরমান বলেন, আমার চাচী যখন গুলিবিদ্ধ হয় আমরা এলাকাবাসী আন্দোলনে যাই। উপজেলার কাছাকাছি পৌছালে পুলিশের গুলি আমার মাথায় লাগে। আমি এখনও স্কুলে যেতে পারি না।ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন আমি আমার সাধ্যমত তাদের পাশে দাড়াবো। তাদের জন্যেই আজকে বাংলাদেশে নতুন সূর্য উঠেছে। স্বৈরশাসকরা দেশ ছাড়তে বাধ্য হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহীন আহমেদ ভুঁইয়া শাওন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক, মীর আকিব, যুগ্ম আহ্বায়ক পারভেজ পাঠান, স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদ মিয়া, মোঃ শাকিল আহমেদ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD