1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে কোস্টগার্ডের সাথে বনদস্যুর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২ মুন্সীগঞ্জে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপি গনতন্ত্রে বিশ্বাস করে : ড. মঈন খান ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’:জার্সি গায়ে এলেই সবজিতে বিশেষ ছাড় গৌরনদীতে জনতার মেয়র হতে চান আলাউদ্দিন ভূইয়া গৌরনদীতে মাদকমুক্ত যুব সমাজ গঠনে কাজী ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ আশুলিয়ার বগাবাড়ি আমবাগানে মাদক ব্যবসার অভিযোগ, প্রতিরোধে মাঠে হারুন অর রশিদ গৌরনদীতে গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি.-এর বার্ষিক সাধারণ সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ

জাজিরায় পল্লী বিদ্যুতের ডিজিএম এর অবহেলায় লাইনম্যানের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

জুয়েল মিয়া, শরীয়তপুর জেলা প্রতিনিধি :
জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকসায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৪) লাইনম্যানের মৃত্যু হয়েছে সোমবার (৭ অক্টোবর) দুপুর ১টার দিকে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটেছে।

জাজিরা পৌরসভার ১ নাম্বার ফিডার বিভাযোন করে ৬ নাম্বার ফিডার চালু করা হয় বেলা ১২.৩০ ঘটিকায়, ৬নাম্বার ফিডারের ফেজ ব্যালেন্স করার জন্য বেলা ১২.৪৫ ঘটিকায় শাটডাউন না দিয়ে সাবস্টেশন থেকে বলা হয়েছে শাটডাউন দিয়েছি তখন গ্রাউন্ডিং করার সময় ( লাইন ম্যান গ্রড ২) জুয়েল ইসলাম ফেজ তারে লাগালে পোলের নিচে থাকা রবিউল ইসলাম (লাইন ম্যান আরথিং রড লাগানোর সময় বিদ্যুতায়িত হয়।

নিহত রবিউল ইসলাম ফরিদপুর জেলার দাঙ্গির ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে পৌরসভার দক্ষিণ বাইকশা আলাউদ্দিন ঢালীর বাড়ির উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ইসলাম ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতাবসত রবিউল বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন পরে তাকে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এবিষয়ে জানতে জাজিরা পল্লী বিদ্যুতের ডিজিএম জসিম উদ্দিন কে অফিসে পাওয়া যায়নি।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান বিদ্যুৎপৃষ্ট হয়ে এক বিদ্যুৎকর্মীর মৃত্যুর খবর পেয়েছি এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD