1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভারে পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : আসন্ন শারদীয় দূর্গা পূজা’কে সামনে রেখে নিরাপত্তার বিষয়ে সরেজমিনে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ।

সোমবার (৭ অক্টোবর) বেলা ১২টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে নিরাপত্তা ও পূজার সার্বিক বিষয়ে পূজা উৎযাপন কমিটির সাথে কথা বলেন তিনি। এ বছর সাভার ও আশুলিয়ায় ১৮৮ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে সাভারে ১০৬ ও আশুলিয়ায় ৮২ টি পূজামণ্ডপ রয়েছে।

সাভার পূজা উৎযাপন কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও আশুলিয়া থানা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সম্ভু চন্দ্র সরকার বলেন, প্রতি বছরের মত এবারও ধুমধামের সাথে আমরা দুর্গাপূজায় আনন্দ উৎসব করবো। পূজার বিষয়ে আমাদের এখানে কোন প্রকার অপ্রীতিকর পরিবেশ তৈরি হবেনা বলে আমরা বিশ্বাস করি।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে ঢাকা জেলা পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, নির্বিঘ্নে পূজা উৎযাপন করতে ঢাকা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ বিজিবি সহ যৌথ বাহিনি মাঠে রয়েছে। থাকছে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনি। তাছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও পূজা উৎযাপন কমিটির নিজস্ব লোকবল দ্বারা পরিবেশ নিয়ন্ত্রণ করা হবে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই বলে তিনি জানান।

এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির, সাভার থানার অফিসার্স ইনচার্জ মোঃ জুয়েল মিয়া ও পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD