1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদী পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এ্যাড.এস,এম মনির ‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ

কালিয়াকৈর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবরোধ

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরদল এলাকায় কালিয়াকৈর ডিগ্রি কলেজের নতুন কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও অবরোধ করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর ডিগ্রি কলেজের ২৯শে সেপ্টেম্বর বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সহ সম্পাদক হুমায়ুন কবির খানসহ পাঁচ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সোমবার পূর্বের কমিটিকে বাতিল করে গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকীসহ পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি দেওয়া হয়।

মঙ্গলবার সকালে কালিয়াকৈর ডিগ্রি কলেজের কমিটিতে নতুন কমিটির বাতিলের দাবি করে পূর্বের কমিটির বহালের দাবিতে কালিয়াকৈর ধামরাই সড়ক অবরোধ বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা কলেজের ক্লাস বর্জন করেন। পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে ধামরাই কালিয়াকৈর ধামরাই সড়কে অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে কলেজের প্রিন্সিপাল বুঝিয়ে শান্ত করলে যানচলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল লুৎফর রহমান জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটির চিঠি পেয়েছি। নতুন কমিটি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ অবরোধ করেন। পরে শিক্ষার্থীদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD