1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত

গাজীপুরে পৃথক অভিযানে ৪১৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
অভিনব কায়দায় পাচারকালে গাজীপুরে পৃথক দুটি অভিযানে ৪১৫ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১।

রোববার (১৩ অক্টোবর) রাত ২ টার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সূত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস থেকে মাদকসহ তাদের গ্রেফতার করে র‍্যাব।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাহেরমাদী গ্রামের মৃত- মুজিবর রহমানের ছেলে সাহাবুদ্দিন সরদার (৬০) ও নীলফামারী জেলার ডিমলা থানার বাবুরহাট এলাকার মৃত হায়দার আলীর ছেলে নাসির ইসলাম (২৬)।

র‍্যাব জানায়, রোববার রাতে আভিযানিক দলের কাছে খবর আসে কুষ্টিয়া জেলা থেকে আরপি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় মাদকের একটি বড় চালান ঢাকায় আসছিল। খবর পেয়ে র‍্যাবের অভিযানিক দলটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় চেকপোস্ট বসায়। অপরদিকে র‍্যাবের অন্য একটি দলের কাছে খবর আসে একই পথে আরও একটি মাদকের চালান গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় আসছে।

এসময় দলটি কালিয়াকৈর উপজেলার সীমান্তবর্তী সূত্রাপুর এলাকায় আরও একটি চেকপোস্ট বসায়। পরে তথ্যঅনুযায়ী আরপি পরিবহনের বাসের ভেতর থেকে সাদা প্লাস্টিকের বস্তায় সর্বমোট ১৩৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এর পরপরই লালমনিরহাট থেকে আসা মালবাহী ট্রাকের টুলবক্স থেকে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২৭৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‍্যাব। পরে মাদকবাহী গাড়িসহ দুজনকে গ্রেফতার করে কালিয়াকৈর থানায় সোপর্দ করে র‍্যাব।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রিয়াদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন কায়দায় মাদক এসে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন তারা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানোর পক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD