1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ ‎ কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, কলোনির ১০টি রুম পুড়ে ছাই মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৭০ কেজি জাটকা জব্দ ধামরাইয়ে পাঁচ ইটভাটায় ২৪ লাখ টাকা জরিমানা, একটির চিমনি ধ্বংস নরসিংদী মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল মুন্সীগঞ্জে লৌহজংয়ে চোর সন্দেহে গণপিটুনিতে আহত দুই যুবকের মৃত্যু বেড়িবাঁধের আশ্রয়েও জুটল না নিরাপত্তা: লোনা পানির প্রতিবাদ করায় ভূমিহীন নারীকে মারপিট ধামরাই থানায় যানবাহনের সংকটে কাংখিত সেবা দিতে হিমশিম খাচ্ছে পুলিশ পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প

ফরিদপুরে রেলওয়ের জমি দখলমুক্ত অভিযানে বাঁধায় বন্ধ, কানুনগো লাঞ্ছিত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২১৯ বার পড়া হয়েছে

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে রেলস্টেশন এরিয়ায় রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৈধ লিজপ্রাপ্তদের জমি বুঝিয়ে দিতে ও উচ্ছেদে এসে রেলওয়ের কর্মকর্তারা অবরুদ্ধ ও হামলার শিকার হয়েছেন।

বৃহস্পতিবার( ১৭ অক্টোবর ) সকাল ১০টায় উচ্ছেদ অভিযান শুরু করেন বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। তবে দুপুর আড়াইটার দিকে পৌরসভার শিবপুর রেল গেট এলাকায় দোকান ও বাড়ি ঘর উচ্ছেদ করতে গেলে স্থানীয় লোকজন রেলওয়ে কতৃপক্ষকে বাঁধা দেয়।

এ ঘটনায় রেলওয়ে কতৃপক্ষ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ, নিরাপত্তা কর্মী নিজেদের নিরাপদ রাখতে উপজেলা পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন রাজবাড়ি ১৫ নং কাচারীর রেলওয়ে কানুনগো জিয়াউল হককে উপজেলা পরিষদের ভেতর থেকে লাঞ্চিত করে।

পরে কানুনগো ইউএনওর কনফারেন্স রুমে অবরুদ্ধ থাকে। তবে পাকশী অঞ্চলের রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা আব্দুর রহিম সেখান থেকে তড়িঘড়ি করে চলে যান।

হামলার সময় অসহায় হয়ে পড়েন রেলওয়ে পুলিশ। এ নিউজ করার সময় সাড়ে চারটা পর্যন্ত কানুনগো জিয়াউল হক ইউএনওর হেফাজতে থাকে। পরে ইউএনওর সহযোগিতায় কানুনগো ও রেলওয়ে কর্মকর্তা কর্মচারীরা তাঁদের গন্তব্যে পৌঁছায়।

এর আগে রেলওয়ে কতৃপক্ষ মাইকিং করে সকলকে সতর্কতা করিয়ে দেন। বোয়ালমারী রেলস্টেশনের আশপাশ থেকে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নিতে বলেন। এরপরও অবৈধ দখলকারীরা তাদের দখলকৃত দোকান ও ঘরের মালামাল সরিয়ে নেননি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী বলেন, রেলওয়ে কতৃপক্ষ উচ্ছেদ অভিযানে আসে। রেলওয়ে কতৃপক্ষদের বলা হয়েছিল যাদের বৈধভাবে লিজ নেয়া, বা আবেদন করা হয়েছে। তাদের যেন উচ্ছেদ না করা হয়।পরে শুনেছি তাদের দোকান বা ঘর উচ্ছেদ করতে গেলে স্থানীয় লোকজন বিক্ষুদ্ধ হয়ে রেলওয়ে কতৃপক্ষদের হামলা চালাতে যায়। পরে আমার সহকারী কমিশনার ভূমি রেলওয়ে কতৃপক্ষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD