1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

ধামরাই মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে গাড়িতে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হয়েছেন।

শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন্ড এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।নিহত ফারুক হোসেন (৫০) ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের আব্দুস সালামের ছেলে।

তিনি রেন্ট এ কার ব্যবসায়ী ছিলেন। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার ফারুক হোসেন নিজে হায়েস গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে আসেন। গ্যাস নেয়ার সময় তিনি গাড়ির পেছনে দাড়িয়ে থাকেন।

এ সময় তার গাড়ির সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক হোসেন আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অপর আরেকটি সিএনজি গাড়ি চালক আহত হন। নিহত ফারুক হোসেনের মেয়ের জামাই শাহনেওয়াজ মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানষিকভাবে বিপর্যস্ত। নাম প্রকাশে অনিচ্ছুক এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনের এক কর্মকর্তা বলেন, আজকে গ্যাসের প্রেসার তেমন ছিলোনা।

তবে ওই গাড়িটি এলপিজি সিলিন্ডারের হওয়ায় পরও তারা লাইনের গ্যাস নিতে এসেছিলেন। এতে গ্যাসের চাপে সিলিন্ডাররটি বিস্ফোরিত হয়। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD