1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ ও পরিচর্যা কর্মসূচির উদ্বোধন বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা বরিশালে দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী ধামরাইয়ে প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে টাকা ও মুঠোফোন ছিনতাই কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত সুন্দরবনে নৌকায় ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক ১৭ মামলা, ১৩ বার কারাবরণ; গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা আবুল হোসেন মিয়া গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি গৌরনদী পৌরবাসীর উদ্দেশ্যে পৌর প্রশাসকের ব্যতিক্রমী ঘোষণা

আওয়ামী লীগের জয় শেখ হাসিনার নেতৃত্বে জনগণের আস্থার প্রমাণ : শামীম

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৩৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ এনামুল হক শামীম এমপি বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের প্রতি দেশটির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রমাণ। আওয়ামী লীগ সরকারের অধীনেই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তা প্রমাণিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শরীয়তপুরের নড়িয়ায় দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এনামুল হক শামীম।

এনামুল হক শামীম আরও বলেন, বাংলাদেশের মানুষ সবসময় উন্নয়নের পক্ষে থাকে। এদেশের মানুষ আর কখনো দেশবিরোধী অপশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ ভালভাবেই জানে, একমাত্র আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ এগিয়ে যায়। তাইতো জনগণের ভোটে নির্বাচিত হয়ে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে বিশ্বে বিরল রেকর্ড স্থাপন করেছেন জননেত্রী শেখ হাসিনা।

তিনি বলেন বলেন, বিএনপি দেশবিরোধী ষড়যন্ত্র করতে করতে দেউলিয়া হয়ে গেছে। বিএনপি-জামায়াতের কোনো ষড়যন্ত্রই বাঙালি জাতির স্বপ্নযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আবারও ক্ষমতায় আসায় জননেত্রী শেখ হাসিনাকে বিশ্বের বিভিন্ন দেশ অভিনন্দন জানাচ্ছে।

নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ওহাব বেপারী, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ কমিটির সদস্য জহির সিকদার, বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য সৈয়দ হেমায়েত হোসেন, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এনামুল হক শামীম নির্মাণাধীন নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভাষাসৈনিক গোলাম মাওলা উড়াল সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় কৃষক-কিষাণীর মাঝে বিভিন্ন প্রকারের সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD