1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে উঠলেন যুবক প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে পুলিশের তল্লাশি

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ রাজধানীর প্রবেশ মুখ সাভারের আমিনবাজারে বিভিন্ন যানবাহনে ও ব্যক্তিগত গাড়িতে তল্লাশি করছে পুলিশ। এসময় বাসসহ ছোট-বড় ব্যক্তিগত গাড়িও ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) সকালে থেকে ঢাকা-আরিচা মহাসড়কের আমিন বাজারে সাভার মডেল থানা পুলিশ এ তল্লাশি চৌকি বসায়। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের তল্লাশি চলমান রয়েছে।

জানা যায়, ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পড়ে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধান মন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন।

এরপর থেকেই দলটি সিংহভাগ নেতা-কর্মী পলাতাক রয়েছে। এরই মধ্যে নূর হোসেন দিবস উপলক্ষ্যে ও বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুলিস্থানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে সামনে সবাইকে সমবেত হওয়ার ডাক দেন দলটি। এতে সাভার মডেল থানা পুলিশ সর্তক অবস্থানে থেকে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সড়কে তল্লাশি শুরু করেছে।

সাভার পরিবহনের বাসের ড্রাইভার ফারুক হোসেন ঢাকা পোস্টকে বলেন, ‘আমি চন্দ্রা থেকে বাস ছেড়ে এসেছি। কিন্তু কোথাও বাসে তল্লাশি করেনি। তবে আমিন বাজারে বাস পৌঁছালে পুলিশ বাস তল্লাশি করছে’ বলেও জানান তিনি।

অন্যদিকে প্রাইভেটকার চালক আল-আমিন বলেন, আমি ভাড়ায় গাড়ি চালাই। যাত্রী নিয়ে শ্যামলী যাবো, তবে পুলিশ তল্লাশি চালাছে। কিন্তু কিছু না পেয়ে গাড়ি ছেড়ে দিয়েছে বলে জানান তিনি।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম বলেন, রাজধানীর নিরাপত্তার জন্য আমিন বাজারে চেক পোস্ট বসানো হয়েছে। এখানে বাসসহ ছোট-বড় গাড়ি তল্লাশি করা হচ্ছে। তবে সন্দেহ ভাজন কাউকে এখনো আটক করা হয়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD