1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

কালিয়াকৈরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩, আহত ১

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসের সাথে প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন জন নিহত হয়েছে। গুরুত্বর আহত হয়েছে আরও একজন।

শনিবার (০৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে জেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার সখিপুর থানার আন্দি গ্রামের মো. সবুর মিয়ার ছেলে মো. নাসির উদ্দিন (২৩), একই এলাকার সৈয়দ আলীর ছেলে জুয়েল (৩২) টাঙ্গাইলের মধুপুর থানার চাকন্দ বীরের বাড়ি গ্রামের মো. সৈয়দ আলীর ছেলে মুসলেম উদ্দিন (৩০)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর শিলা বৃষ্টি সিএনজি পাম্প এলাকায় একই দিক থেকে আসা একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস পিছন দিক থেকে প্রাইভেট কারে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। এসময় আশপাশের লোকজন দৌড়ে গিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও পুলিশ ঘটনাস্থলে এসে নিহত অস্থায় একজন ও গুরুত্বপূর্ণ আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেয়ার পর সেখানকার কর্মরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা চলমান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD