1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

নরসিংদীর পলাশে আ.লীগের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর পলাশে উপজেলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব ঘোষিত ঢাকার গুলিস্হানের জিরো পয়েন্টের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট ।

রবিবার (১০ নভেম্বর) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.আবদুল মঈন খানের নির্দেশে পলাশ উপজেলা ছাত্রদল ও ঘোড়াশাল পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।

প্রতিবাদ সভায় বক্তৃতারা বলেন,গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। আওয়ামীলীগ ও তার অঙ্গ রবিবার গুলিস্তানে কর্মসূচির ঘোষণার দিয়েছে। আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। শেখ হাসিনা নির্বিচারে দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও আওয়ামালীগ যেন সেই পথ তৈরি করতে না পারে। তাই আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করতে রাস্তায় নেমেছি।

পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম আরিফ, পলাশ শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আখলাদ, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম অপু, ঘোড়াশাল পৌরসভা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক সিয়াম ও ফারিম সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD