1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পর্তুগালে নতুন পরিচয়ে বাংলাদেশি উদ্যোক্তারা: রেস্টুরেন্ট ব্যবসায় মিলছে সাড়া পশ্চিমবঙ্গে নির্বাচনের ফল নিয়ে নানা জল্পনা, পাল্টাপাল্টি দাবি তৃণমূল-বিজেপির ৩৭০০০ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ প্লেন কিনবে বিমান, চুক্তি বৃহস্পতিবার ‘মাত্র ১০ মিনিটে সব ডুবে গেছে, আমি পথে বসে গেছি’ নরসিংদীতে বৃষ্টির মধ্যে হাঁটু পানির নিচে সড়ক ঢালাই, এলাকাবাসীর ক্ষোভ গাজীপুরে ৬৪ কেজি গাঁজা ও ১২ বোতল বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার সরাইল সরকারি পাবলিক লাইব্রেরি এখন মাদকাসক্তদের অভয়ারণ্য ধামরাইয়ে বেইলি ব্রিজে আটকে পড়া নারীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস পরিকল্পনাহীন উন্নয়নে বিপাকে আশুলিয়া-সাভার, হুমকিতে জনস্বাস্থ্য ‎গৌরনদীতে ইউএনও’র সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সৌজন্য সাক্ষা

জাতীয় স্মৃতিসৌধের সামনে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের প্রতিবাদে মানববন্ধন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৭৭ বার পড়া হয়েছে

আরিফ হোসেন, সাভার (ঢাকা) প্রতিনিধি :
সাভার উপজেলার নবীনগর জাতীয় স্মৃতিসৌধের সামনে সচেতন ছাত্র জনতার ব্যানারে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় সচেতন ছাত্র জনতার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

সচেতন ছাত্র জনতা সাভার মানববন্ধনে আশুলিয়া কমিটির আহবায়ক মোঃ আল মামুনের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম।

এসময় বক্তারা ১৪ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুবারক শানে কোন কুলাঙ্গার মানহানি করলে শরিঈ মোতাবেক শাস্তি দাবি’সহ পাঠ্যক্রমে দ্বীন ইসলাম নির্ভর শিক্ষানীতি প্রনয়ন ও কুফরি আইন পাস না করার আহব্বান জানান। তাছাড়া পাহাড়ী উপজাতিদের আদিবাসী বলা যাবেনা বলে বক্তব্য রাখাসহ নারিকেল জিঞ্জিরা দ্বীপে ভ্রমণে সর্বপ্রকার নিষেধাজ্ঞা তুলে নিতে বলেন।

বক্তারা আরো বলেন, জরায়ু ক্যানসার প্রতিরোধের টিকার নামে মেয়েদের বন্ধাত্ব করা যাবেনা। বসতবাড়িতে নতুন গ্যাস সংযোগ দেয়া’সহ ভারত থেকে পাথর আমদানি বন্ধ করার দাবি জানান তারা।

এছাড়াও পলিথিন নিষিদ্ধ না করে রিসাইক্লিং পদ্ধতি চালু করণ ও মুসলমানদের বাকস্বাধীনতা হরণ না করার দাবি পেশ করেন।
মানববন্ধনে সংগঠনের বেশকিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD