1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাণীশংকৈলে বিনামূল্যে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মঙ্গলবার (১৩ নভেম্বর)সকাল ১১ টায় রবি মৌসুমে বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৯ হাজার ৬ শত ৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ মৌসুমে সরিষা, গম, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ ও চিনাবাদামের বীজ ও সার বিনামূল্যে এসব ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে দেওয়া হবে।

উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সহীদুল ইসলাম।

এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য দেন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী রজব আলী, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুনিরুজ্জামান মনি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.রুপম চন্দ্র মহন্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্যামিয়েল মার্ডি, প্রেসক্লাব(পুরাতন)সভাপতি সফিকুল ইসলাম শিল্পী,প্রেসক্লাব সভাপতি মোবারক আলী,সাবেক সভাপতি জৈষ্ঠ সাংবাদিক অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ আগত উপকারভোগী প্রান্তিক কৃষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে উপজেলার প্রায় ৪ হাজার কৃষককে এক কেজি করে সরিষার বীজ,দশ কেজি ডেপ ও দশ কেজি এমওপি রাসায়নিক সার দেওয়া হয়।পর্যায়ক্রমে বাকী কৃষকদেরও প্রনোদনা দেওয়া হবে বলে কৃষি অফিস সংশ্লিষ্টরা জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উপ সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD