1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় পোষাক কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামীর যাবজ্জীবন আমৃত্যু কারাদন্ড

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩ আসামীর যাবজ্জীবন আমৃত্যু কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। এসময় অপর আরো ৩ জনকে বে-কসূল খালাস দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এর রায় দেন। বিষটি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন সদর উপজেলার ভিটি হোগলা গ্রামের ইনু সরকারের ছেলে মুছা সরকার (৪৫), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার দক্ষিন বলইবুনিয়া গ্রামের মৃত মৌজআলী চৌকিদারের ছেলে সবুজ চৌকিদার (২৮) ও একই জেলার কলাপাড়া উপজেলার নাসনা পাড়া গ্রামের আবুল ফরাজীর ছেলে নজরুল ফরাজী (৩০)। তারা সকলেই মুক্তারপুর ভাড়া থাকেন।

খালাস প্রাপ্ত আসামীরা হলেন, মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বংখিরা গ্রামের আশরাফ শেখের ছেলে আবুল হোসেন (৪০), একই উপজেলার পালগাঁও গ্রামের হাজী আলাউদ্দিন হাওলাদারের ছেলে মোশারফ হোসেন (৩৮) ও অপর আসামী খোরশেদ। রায়ের সময় আসামী মুছা সরকার, নজরুল ফরাজী, সবুজ চৌকিদার পুলিশ হেফাজত হতে আদালতে আনা হয়। অপর আসামী মোশারফ হোসেন জামিনে মুক্ত অবস্থায় আদালতে হাজির ছিলেন। অন্যান্য আসামীরা পলাতক ছিলো।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৮ জানুয়ারী সদর উপজেলার মুক্তারপুর রিভারভিউ কোল্ড স্টোরেজ সংলগ্ন মল্লিক রায়ের সরকারী দিঘিতে পানিতে ভাসমান অবস্থায় পুরুষ ব্যাক্তির মৃত দেহ ভাসতে দেখে সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। লাশটি সোয়েটার দিয়ে বাধা অবস্থায় পাটের বস্থায় আটকানো ছিলো। পরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন।

এ ঘটনার পরের দিন মুন্সীগঞ্জ থানার কর্তব্যরত পুলিশের এসআই খসরু আহম্মেদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সদর থানায় হত্যা মামলা করেন।

মামলাটি দায়ের করার পর লাশের সুরাতাহাল রিপোট আলামত ও আশেপাশের সাক্ষীদের জিজ্ঞাসাবাদে লাশের পরিচয় পাওয়া যায়। ভিকটিমের নাম হিমেল মীর। সে উপজেলা গোসাইরবাগ এলাকার সাইজদ্দিন মীরের ছেলে বলে জানাগেছে। তিনি অটো চালক ছিলেন। মামলার ঘটনা তদন্তে পুলিশ উপরোক্ত আসামীদের গ্রেফতার করলে আসামী মুছা সরকার, নজরুল ফরাজী, সবুজ চৌকিদার আদালতে দোষস্বীকার করে জবানবন্দি দেন। মামলায় ১৬ জন সাক্ষীর জেরা ও জবানবন্দীর ভিত্তিতে আদালত আসামীদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন।

এ ব্যাপারে রাস্ট্র পক্ষের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান বলেন, অটো চালক হিমেল হত্যা মামলায় আসামীদের দোষী সাবস্ত করে ৩ আসামীর যাবজ্জীবন আমৃত্যু কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছে আদালত। তার সাথে অপর আরো ৩ জনকে বে-কসূল খালাস দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আসামী পক্ষের আইনজীবী ব্যারিস্টার হাসান সাইদ রছি বলেন আদালতের রায়ের প্রেক্ষিতে আমরা উচ্চ আদালতে আপীল করবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD