1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত শিক্ষার্থী মোঃ আব্দুল্লাহ মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধিঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত আরেক শিক্ষার্থী মারা গেছেন। এই শিক্ষার্থীর নাম মোঃ আব্দুল্লাহ। তিনি রাজধানীর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা৩০ মিঃ দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের শিক্ষক কাজী সাইফুল ইসলাম। তিনি জানান, মোঃ আবদুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি যশোরের বেনাপোল পৌর সভার ৯নং ওয়াড এর বড় আচড়াঁ গ্রামের বাশিন্দা ।

স্বজনরা জানান, গত জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে আবদুল্লাহর মাথায় গুলি লাগে। গুলিবিদ্ধ হয়ে গত তিন মাস সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতালে) নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন ছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। এরপর আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD