1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
উত্যক্তের প্রতিবাদ করায় গৌরনদীতে মাদ্রাসাছাত্রীকে মারধরের অভিযোগ ড্রেনের দেওয়াল ধসে শ্রমিকের মৃত্যু স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের টাওয়ারে উঠলেন যুবক প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

সাভারে বর্জ্য দিয়ে মাছ-মুরগির খাদ্য তৈরি, প্রশাসনের অভিযান

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

মোঃ হাফিজ উদ্দিন, বিশেষ প্রতিবেদক : ঢাকার সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে ট্যানারির বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছেন সাভার উপজেলা প্রশাসন।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরের পরিত্যক্ত জায়গার ওই কারখানায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর।

এলাকাবাসীর বরাত দিয়ে তিনি দেশের কন্ঠকে বলেন, ওই এলাকায় ট্যানারির বিষাক্ত বর্জ্য রাতের আঁধারে পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে আসছিল কয়েকজন ব্যক্তি। তারা উচ্চমাত্রার ক্রোমিয়ামযুক্ত পরিত্যক্ত চামড়া দিয়ে মুরগির খাবার তৈরি করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে আজ সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ট্যানারের বর্জ্য পুড়িয়ে খাদ্য তৈরীর কয়েকটি মেশিন ভেঙ্গে ফেলা হয় ও ট্যানারির বর্জ্য আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অভিযানের খবর পেয়ে কারখানার কর্মকর্তা কর্মচারীরা দ্রুত পালিয়ে যায়। এ কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ সাভার মডেল থানার পুলিশ সদস্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD