1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
‎ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গণঅধিকার পরিষদ নেতা সাংবাদিক সোলায়মান তুহিন পৃথক তিন সড়ক দুর্ঘটনায় গৌরনদীতে নিহত ৩, আহত ৪ ‎রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: তথ্যমন্ত্রীর সঙ্গে ইলিয়াস মিয়ার সৌজন্য সাক্ষাৎ মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত

কালিয়াকৈর ফাযিল মাদ্রাসার ৬০ বছর পূর্ণমিলনী ও হীরক জয়ন্তীকালিয়াকৈর ফাযিল মাদ্রাসার ৬০ বছর পূর্ণমিলনী ও হীরক জয়ন্তী

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার দিনব্যাপী কালিয়াকৈর ফাযিল মাদ্রাসার গৌরবের ৬০ বছর পূর্ণমিলনী ও হীরক জয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রথম পর্বের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গাজীপুর ও কালিয়াকৈর ফাজিল মাদরাসার সভাপতি মোঃ সোহেল রানা এবং দ্বিতীয় পর্বের সভাপতিত্ব করেন বড়ইবাড়ি আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শামছুল হক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি সেন্টারের পরিচালক ড. মো. ছামিউল হক ফারুকী।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আব্দুল আলীম।

পুনমিলনী ও হীরক জয়ন্তী অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আব্দুস সালামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা বদরুদ্দোজা মর্ডাণ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ বখতিয়ার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ সহযোগী অধ্যাপক মুহাম্মদ আনিছুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ নোমান সহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ ছাত্র-ছাত্রী বৃন্দ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD