1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

ধামরাই পিকআপের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই থেমে থাকা পিকআপে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছে। এঘটনায় ঘাতক ট্রাকটিকে পুলিশ জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

রোববার (১৭নভেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। এর আগে শনিবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটেছে।নিহত দুজন হলো পিকআপ চালক কাঞ্চন (২৩) তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়, অপরজন পিকআপের হেলপার আশরাফুল (১৯) তার গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

সাভার হাইওয়ে থানা পুলিশ সুত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারনে ঢাকাগামী ইটবোঝাই ওই পিকআপটি ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে গাড়িটি থামায়। এসময় পিকআপটির হেলপার আশরাফুল গাড়ির পিছনে গিয়ে পেছন থেকে আসা দ্রুতগতির একটি খালি ট্রাককে থামার সিগনাল দিলে ট্রাকের চালক সেটি না থামিয়ে প্রথমে হেলপারকে চাপা দেয়। পরে ট্রাকটি পিকআপের সাথে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে পিকআপটির চালক ও হেলপার দুজনই মারা যায়।সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গতকাল রাত ১টার দিকে ধামরাই থেমে থাকা একটি ইট বোঝাই পিকআপকে পেছন ধাক্কা দেয় দ্রুতগতির একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়।

খবর পেয়ে আমরা মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। এবং ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে এসেছি। পাশাপাশি অভিযুক্ত ট্রাক চালককে আটকের চেষ্টা চলছে। এ ব্যপারে ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD