1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুকে ফেক আইডি দিয়ে সংগঠিত অপপ্রচার দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি। ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত

বকেয়া পাওনাসহ বিভিন্ন দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি।। চার বছর আগে বন্ধ হওয়া ঢাকা ইপিজেডের লেনী ফ্যাশন এবং লেনী অ্যাপারেলস কারখানার সাড়ে সাত হাজার শ্রমিক পাওনা টাকা আদায়ের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার ঢাকা ইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় পাঁচ বছর আগে করোনার দোহাই দিয়ে লেনি ফ্যাশন কারখানা বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। তিন মাসের বকেয়া বেতন, আন লিভ সার্ভিস বেনিফিট এর দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

বজলু নামের এক শ্রমিক বলেন, ‘৪ বছর ১০ মাস করোনার দোহাই দিয়ে আমাদের কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে। আমার দুই মাসের বেতন ও অন্যান্য ক্ষতিপূরণ মিলিয়ে ২ লক্ষ ৩৫ হাজার টাকা পাওনা হয়েছি। নভেম্বর মাসের ৩০ তারিখে আমাদের বেতন দেওয়ার কথা। এর আগে গত মাসের ১৫ তারিখে বেতনের তারিখ জানিয়ে নোটিশ দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ এখনো কোনো প্রকার নোটিশ দেয়নি।

তাই বাধ্য হয়ে আমরা সড়কের অবস্থান নিয়েছি।’

অপর শ্রমিক জোহরা খাতুন বলেন, ‘আমাদের কম্পানির চারটি কারখানার মধ্যে একটি কারখানা ৮৩ কোটি টাকা বিক্রি হয়েছে। কথা ছিল কারখানা বিক্রি করে শ্রমিকের পাওনা পরিশোধ করা হবে। আমাদের সাড়ে সাত হাজার শ্রমিকের পাওনা ৬১ কোটি টাকা হলেও এখনো তা পরিশোধ করা হচ্ছে না।

বিক্রি করা কারখানাটি চালু হয়েছে এবং অন্যান্য শ্রমিকরা কাজ করছে। কারখানা বিক্রির টাকা দিয়ে আমাদের বেতন পরিশোধ করার পরও আরো টাকা বেশি থাকবে। আমরা ৩০ তারিখের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করার দাবি জানাচ্ছি।

এদিকে শ্রমিকরা নবীনগর-চন্দ্রা মহাসড়কের ইপিজেড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেওয়ার কারণে দুই পাশে প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঝামেলায় রাতে কিছু কিছু পরিবহন বিকল্প রাস্তা ব্যবহার করলেও অনেকে যানজটে আটকা পড়ে বসে আছেন।

যাত্রীরা নিজেদের সুবিধামতো গন্তব্যের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক শিল্পপুলিশ জানায়, ডিইপিজেডের লেনি ফ্যাশনের শ্রমিকরা বকেয়া পাওনা আদায়ের দাবিতে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। আমরা ব্যবসা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত আছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD