1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

সাভারে মহাসড়কের উভয় পাশের প্রায় ২ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাধা দেয়ায় আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে
সাভারে মহাসড়কের উভয় পাশের প্রায় ২ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ

সাভার (ঢাকা) প্রতিনিধি ।। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশ থেকে প্রায় দুই হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান কার্যক্রম পরিচালিত হয়। অভিযানের খবর পেয়ে হকারগণ তাদের বেশীরভাগ স্থাপনা সড়িয়ে নেয়। অভিযানে বাধা দেয়ায় ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে।

সাভার পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকারের নেতৃত্বে ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ এ উচ্ছেদ কার্যক্রমে অংশ নেন।

উপজেলা বাসস্ট্যান্ড থেকে শুরু করে থানা বাসস্ট্যান্ড, সাভার বাজার বাসস্ট্যান্ডের উভয়পাশে এ উচ্ছেদ কার্যক্রম চলে।

উচ্ছেদকালে বাধা প্রদান করায় ৩ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে দু’জন থানা বাসস্ট্যান্ডে ফুটপাত দখলে নিয়ে বিরানীর ডেক্সি বসিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। পুলিশ ডেক্সি সরিয়ে দেওয়ার সময়ে তারা বাধা প্রদান করে। পরে ম্যাজিষ্ট্রেটের নির্দেশে তাদেরকে আটক করা হয়।

অপরদিকে সিটি সেন্টারের পাশে এক পত্রিকা হকারকে আটক করা হয়। আটকদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে বিচার করা হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার পৌর প্রসাশক উপজেলা নির্বাহী অফিসার মো: আবুবকর সরকার।

উচ্ছেদ অভিযানের সময় মহাসড়কে চলাচলরত বেশ কিছু ব্যাটারি চালিত রিক্সার চাকার হাওয়া ছেড়ে দেয়া হয়। এ ছাড়া সকল ভাসমান অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। এ সময় গেন্ডা এলাকা হতে একটি স’মিলের কাঠের বড় আকারের গুড়ি, ভাসমান হাকারদের ব্যবহৃত বেশ কিছু চৌকি, চেয়ার টেবিল, গ্যাসের চুলা, কাঠের বাক্স ট্রাকে তুলে নেয়া হয়। এ সকল দ্রব্যদি পৌরসভার পাশে খোলা মাঠে রাখা হয়েছে। তালিকা প্রস্তুত করে দ্রুত সমযের মধ্যে নিলামে তোলা হবে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

অভিযানকালে সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর, সাভার পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ছামছুদ্দিন, সহকারি প্রকৌশলী আলম মিয়া, সচিব আবদুর রব শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD