1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নতুন সরকারের কাছে গার্মেন্টস শ্রমিকদের প্রত্যাশা নিয়ে আশুলিয়ায় আলোচনা সভা গৌরনদীতে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাষ্ট্রীয় বিমান চেয়েছেন শেখ হাসিনা, নির্ধারণ করেছেন ফেরার দিনক্ষণ বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে এক বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। এ সময় ব্যবসায়ীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর ও রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার (আন্দরমানি) রোড এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৪৪)। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকার বাসিন্দা। শফিপুর বাজারে তার বিকাশের ব্যবসা আছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশ ব্যবসায়ী সাইফুল ইসলাম সোমবার (২ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাসার দিকে যাচ্ছিলেন। তার ব্যাগে ব্যবসার ১০ লাখ টাকা ছিল। এ সময় পূর্ব থেকে ওঁতপেতে থাকা ৫-৭ জনের একদল ছিনতাইকারী সাইফুলকে পেছন থেকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে ছিনতাইকারীরা তার হাতে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা তিনটি ককটেলের ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সুযোগে ছিনতাইকারীরা একটি প্রাইভেটকারযোগে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা ব্যবসায়ী সাইফুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় কালিয়াকৈরের সফিপুর মডার্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সভারের এনাম মেডিকেল কলেজে পাঠায়।

এ বিষয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আমিনুল ইসলাম জানান, ব্যবসায়ী সাইফুল ইসলামকে কুপিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার খবর পেয়ে রাতেই কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত ব্যবসায়ীর অবস্থা গুরুতর। তিনি কথা বলতে পারছেন না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। ব্যবসায়ীর পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD