1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রতিষ্ঠানের টেকসই সাফল্যে দূরদর্শী নেতৃত্ব ও উদ্ভাবনী চিন্তাই মূল চাবিকাঠি: মাওলানা মোঃ ইব্রাহীম গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পড়া হয়েছে

ইউনুস আলী, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নামপরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ওই যুবকের মৃত্যু হয়।

স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরিসেবা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানান।

খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD