1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলের কালিহাতীতে আকস্মিক ঝড়ে গাছ উপড়ে ১০ লাখ টাকার ক্ষতি, বন্ধ সড়ক যোগাযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্বাচিত হলেন বাদল ঝড়ে গাছ পড়ে মহাসড়কে গজারিয়ায় যানজট ক্যাশলেস লেনদেনের বিস্তারে অর্থনীতিতে নতুন গতি ধামরাইয়ে পরকীয়া প্রেমিকের সাথে এসে নারীর রহস্যজনক মৃত্যু, প্রেমিক আটক মুন্সিগঞ্জ ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন আশুলিয়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক উদ্ধার, ৮ আসামি গ্রেপ্তার ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরু করলে একাই লড়তে হবে: নেতানিয়াহুকে ট্রাম্প ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’ জঙ্গল সলিমপুর দখলদারের তালিকায় সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের প্রতিষ্ঠান

আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় নারীর মৃত্যু

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পড়া হয়েছে
আশুলিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় নারীর মৃত্যু

বিশেষ প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় রাস্তা পারাপারের সময় একটি কাভার্ড ভ্যানের চাপায় রোকেয়া আক্তার (৩৭) নামে এক নারী নিহত হয়েছেন। খবর পেয়ে সাভার হাইওয়ে থানার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নিরিবিলি এলাকায় র‍্যাব ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া আক্তার ঢাকার ধামরাই উপজেলার সুতিপাড়া এলাকার মিজানুর রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে তিনি ঢাকা-আরিচা মহাসড়ক পারাপারের সময় ক্রাউন সিমেন্টের একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্টো-উ-১১-৩১১২) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ পরে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় কাজী অফিসের সহকারী ফেরদৌস ওরফে ফিরোজ বলেন, সকাল ৯টার দিকে রোকেয়া আক্তার আমাদের অফিসে বিয়ের খরচ নিয়ে আলোচনা করতে এসেছিলেন। পরে আলোচনা করে বের হয়ে যাওয়ার সময় বলেছিলেন যে, তিনি ধামরাইয়ের দিকে যাবেন। কিন্তু রাস্তা কেন পার হতে গেলেন আমি জানি না। এক্সিডেন্টের শব্দ শুনে বাইরে গিয়ে দেখি তিনি মারা গেছেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম দৈনিক দেশের কন্ঠকে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD