1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত গৌরনদীতে পঁচা-বাসি খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হওয়ার অভিযোগ গৌরনদীর বার্থী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে জনআস্থার প্রতীক কাইয়ুম খান — জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী গবেষণার জন্য সাভারে বিএলআরআইতে আনা হলো আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সাভার-আশুলিয়ায় সতর্ক অবস্থানে যুবদল সাভার-আশুলিয়ায় ১৩ জন আটক, নাশকতার পরিকল্পনার অভিযোগ খালের দখলদার রক্ষায় স্কুলের ৬ পাকা টয়লেট অপসারণের চাপের অভিযোগ, গৌরনদীতে ক্ষোভ ‎প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত; গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন গৌরনদী–আগৈলঝাড়ায় মাদকের কালো সাম্রাজ্য: প্রশাসনের নীরবতায় হাত বাড়ালেই মিলছে মাদক!

গাজীপুরে কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দিরে মহানাম যজ্ঞ ও অষ্টকালীন লীলা কীর্তন শুরু

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব শান্তি, মানব কল্যান, দেশ ও জাতির মঙ্গল কামনায় গাজীপুরে কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দিরে ৩২ প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়েছে।

২৮ ডিসেম্বর শনিবার থেকে শ্রী শ্রী তারকব্রক্ষ মহানাম যজ্ঞ শুরু হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ মহানাম যজ্ঞানুষ্ঠান চলবে। ১ জানুয়ারি বুধবার থেকে শ্রী শ্রী রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আয়োজন করেন জয়দেবপুর কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দির পরিচালনা পরিষদ।

ড. চিওরঞ্জন রায় বলেন, সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন কলিযুগে অন্ধকার থেকে মুক্তির একমাত্র পথ হরে কৃষ্ণ নাম জপ করা।

বিশ্ব মানবতার কল্যানে দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রতি বছর এ কীর্তন অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা কেন্দ্রীয় কৃপাময়ী কালী মন্দিরে এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন।

হিন্দুধর্মের মানুষ বিশ্বাস করেন, হরে কৃষ্ণ মন্ত্র জপ করা আমাদের ঐশ্বরিক শান্তি সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। যা আমাদের অবাঞ্চিত উদ্বেগজনক চিন্তার পরিবর্তে ইতিবাচক দিকে মনোনিবেশ করার সম্ভাবনা করে দেয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে মুক্তির পথ পাওয়া যায়।

রবিবার কুঞ্জভঙ্গ, জলকেলি, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD