1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

সাভারে সরকারী রাস্তা দখল করে ভবন নির্মান, বাঁধা দেয়ায় হত্যার হুমকি

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

মিনাজুল ইসলাম অয়ন, সাভার (ঢাকা) প্রতিনিধি :
সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকায় সরকারী রাস্তা দখল ও ওয়াসার পাইপ লাইনের উপর কলাম করে ভবন নির্মানের অভিযোগ উঠেছে মোঃ তালাত মাহমুদ (৪৮) ও তার সহযোগীদের বিরুদ্ধে।

এঘটনায় স্থানীয় বাসিন্দারা রাস্তা দখল করে ভবন নির্মানে বাঁধা প্রদান করায় তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ, লাঞ্চিত ও হত্যার হুমকি দিয়েছে প্রভাবশালী তালাত মাহমুদ। জানাযায় তালাত মাহমুদ হযরত পুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি আলাউদ্দিনের মেয়ম এর জামাই বিগত ১৬/১৭ বছর হযরত পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিনের ছত্রছায়ায় থেকে বিভিন্ন সময়ে ভাতুরতা ইউনিয়নে অপকর্ম চলিয়েছেন বর্তমানে সে বিএনপির নাম ভাঙিয়ে মুশুরী খোলার সরকারি রাস্তা দখল করে অবৈধ ভাবে বহুতল ভবন নির্মানের কাজে করতেছেন।

সোমবার দুপুরে সরকারী রাস্তা উদ্ধারসহ ওয়াসার পাইপ লাইন রক্ষার দাবি জানিয়ে সাভার মডেল থানা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা। এসময় অর্ধশতাধিক এলাকাবাসী সশরীরে উপস্থিত ছিলেন।

অভিযুক্তরা হলো- ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার মৃত তোতা মিয়ার ছেলে তালাত মাহমুদ (৪৮), মালেক মাহমুদ ওরফে দুখু মিয়া (৫৫), রেহেনা খাতুন (৪৫), রেজু মিয়া গোয়ালের ছেলে শাকিল আহম্মেদসহ (২৫) অজ্ঞাতনামা ৭/৮ জন।

এলাকাবাসীরা জানায়, মুশুরীখোলা গ্রামের মোঃ রহিম হোসেনের বাড়ীর দক্ষিণ-পূর্ব পাশে অবস্থিত সি.এস ৭৩ এবং আর. এস ১০৬৪ নং দাগের সরকারি রাস্তাটি দীর্ঘ ৬০-৭০ বছরের বেশী সময় ধরে আমাদের গ্রামবাসীরা চলাচলের জন্য ব্যবহার করে আসছে। এদিকে গত ৫ আগষ্টের পর নিজেকে বিএনপির নেতা দাবি করে এলাকার প্রভাবশালী তালাত মাহমুদ চলাচলের একমাত্র সরকারী রাস্তাটি দখল করে এবং ওয়াসার পাইপ লাইনের উপর ভবন নির্মান করছে। এছাড়া তার সহযোগী দুখু মিয়া আব্দুল মালেক, শাকিল মিয়াসহ অজ্ঞাত নামা ৭/৮ সরকারী গাছ কেটে নিয়ে গেছে।

এদিকে গ্রামবাসীরা চলাচলের রাস্তার গাছ বিক্রি ও রাস্তা দখল করে বাড়ী নির্মাণ কাজে এলাকাবাসী নিষেধ করিলে তাহারা আমাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং গুম, হত্যার হুমকি প্রদান করে। এছাড়াও তারা এলাকাবাসীকে মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করবে বলেও জানায়।

এই রাস্তাটি ছাড়া গ্রামবাসীর চলাচলের জন্য বিকল্প কোন রাস্তা না থাকায় ইতিমধ্যে ভূমি দস্যু, জবর দখল বাজদের হাত হইতে সরকারি রাস্তাটি রক্ষার দাবি জানিয়ে সাভার মডেল থানা, ট্যানারী পুলিশ ফাঁড়ি ও আর্মি ক্যাম্পে অভিযোগ দায়ের করা হলেও ভুক্তভোগী এলাকাবাসীরা কোনরূপ প্রতিকার পাচ্ছেনা। সর্বশেষ বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য গ্রামবাসীর স্বাক্ষরসহ সোমবার দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন।

মুশুরীখোলা এলাকার বাসিন্দা খানজাহান আলী সুমন বলেন, আমাদের গ্রামের অন্তত ১৫টি পরিবারের চলাচলের একমাত্র সরকারী রাস্তাটি জোরপূর্বক দখল করে ভবন নির্মান করছেন এলাকার প্রভাবশালী তালাত মাহমুদ (৪৮)। তাকে বাঁধা দেয়ায় মালেক মাহমুদ ওরফে দুখু মিয়া, রেহেনা খাতুন, ও শাকিল আহম্মেদসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ব্যক্তি। এঘটনায় আমরা বাঁধা দেয়া দখলকারীরা আমাকেসহ আমার মামা-আল-আমিনকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে। এছাড়া জবর দখলকারী তালাত মাহমুদ নিজেকে বিএনপি নেতা দাবি করে আমাদেরকে বিভিন্ন ধরণের ভয়ভীতিসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও প্রানে মেরে ফেলার হুমকি প্রদান করা বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ করেছি।

রাস্তা দখলের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত তালাত মাহমুদ বলেন, অভিযোগ হতেই পারে। আপনারা তদন্ত করে দেখেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, রাস্তা দখলের অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD