1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
আফরুজা মেহেরের আরোগ্য কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় ২ রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্তে কমিটি গঠন

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভুল চিকিৎসায় দুই রোগীর মৃত্যু, নার্স প্রত্যাহার

কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসার কারণে দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ জানুয়ারী) সকালে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সিনিয়র স্টাফ নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা নিয়ে ৭ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন কটিয়াদী উপজেলার ধুলদিয়া এলাকার ফালু মিয়ার ছেলে সৃজনশীল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মনিরুজ্জামান মল্লিক (৩২)।

অপরদিকে খাদ্যনালিতে ফোটা কারণে ১২ জানুয়ারি ভর্তি হয়েছিলেন নিকলী উপজেলার নোয়াপাড়া গ্রামের আবদুল কাদিরের ছেলে জহিরুল (২২)।

বুধবার সকালে দুজনেরই অপারেশন হওয়ার কথা ছিল। অপারেশনের পূর্বপ্রস্তুতি হিসেবে সকাল সাড়ে ৭টার দিকে সিনিয়র স্টাফ নার্স নাদিরা বেগম ওয়ার্ডের সিটেই দুজনকে ইনজেকশন পুশ করেন। ইনজেকশন পুশ করার ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই তাঁরা কাতরাতে কাতরাতে মারা যান।

অভিযোগ রয়েছে, অপারেশন থিয়েটারে প্রয়োগের জন্য নির্ধারিত অ্যানেসথেসিয়ার ইনজেকশন ভুল করে ওয়ার্ডের বেডে পুশ করায় এ ঘটনা ঘটে।

জহিরুল ইসলামের বড় ভাই মাসুক মিয়া বলেন, ‘শুধু নার্স না, চিকিৎসকেরাও জড়িত। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। চিকিৎসকেরা কী করছে? এই ওয়ার্ডে নার্সসহ যে যে চিকিৎসক দায়িত্বে আছে সবার বিচারের দাবি জানাই। আমার ভাইয়ের বয়সই কত হইছিল। ২২ বছর বয়সেই ওদের ভুল চিকিৎসায় আমার ভাই মারা গেল।’

মনিরুজ্জামান মল্লিকের চাচাতো ভাই মো. মোজাফফর বলেন, মল্লিকের অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা ছিল। অতীতে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা করিয়েছে। তখন চিকিৎসক জানিয়েছেন অপারেশন করতে হবে। তাই ভালো চিকিৎসা এবং খরচের চিন্তা করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে এসেছিলেন।

মো. মোজাফফর বলেন, ‘যে ইনজেকশন দেওয়ার কথা অপারেশন থিয়েটারে, সেখানে না দিয়ে দেওয়া হয়েছে রোগীর বেডে। ইনজেকশন দেওয়ার কয়েক মিনিট পর মল্লিক চিৎকার করে বলতেছিল, ‘‘সিস্টার আমাকে কী ইনজেকশন দিলেন আমি তো শেষ’’, এ কথা বলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে মল্লিক।’

সার্জারি ওয়ার্ডে জহিরুলের পাশের বেডে চিকিৎসা নিচ্ছেন রাব্বি। তিনি বলেন, ‘রোগীটা বাথরুমও করতে পারে নাই, নিয়ে আইসা পড়ছে। আনার পরে সিস্টারে ইনজেকশন দিছে। আমি শুধু দাঁত মাইজা কুলি করে আসার পর দেখি লোকটা আর কথা কয় না। পরে সিস্টাররে ডাইকা আনলাম। ডাক্তারকে ডাকি কোনো সারাশব্দ নাই, তিনবার ডাকার পরে ডাক্তার আইসা বলে পরীক্ষা করে বলতে হবে।’

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শিক্ষার্থীদের সড়ক অবরোধ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের অন্যতম সমন্বয়ক অভি চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে অবহেলিত হাসপাতালের নাম শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাঁদের দায়িত্ব সঠিকভাবে পালন করেন না। তাঁরা ব্যস্ত থাকে ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের দালালি নিয়ে। এদের গাফিলতির কারণে সাধারণ জনগণ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়। আজকের এই ঘটনাও তাঁদের গাফিলতির কারণে ঘটেছে বলে মনে করি। এই হাসপাতালের আমূল সংস্কার প্রয়োজন।’

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হেলিশ রঞ্জন সরকার জানান, ইতিমধ্যে সংশ্লিষ্ট নার্সকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক অজয় কুমার সরকারকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট নার্সের সর্বোচ্চ শাস্তির বিষয়ে তিনি নিজেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবেন বলে আশ্বস্ত করেন।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কটি ৪ ঘণ্টা অবরোধ করে রাখেন মনিরুজ্জামান মল্লিকের ছাত্রছাত্রীরা। তাঁদের দাবি, এ ঘটনায় জড়িত নার্সকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা। এ ছাড়া ওই বিভাগের চিকিৎসকদেরও বিচারের দাবি জানান।

সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থী সজিব বলেন, ‘মল্লিক স্যার আমাদের গণিত পড়াতেন। খুবই ভালো মানুষ ছিলেন তিনি। গরিব ছাত্র-ছাত্রীদের থেকে উনি টাকা নিতেন না। ফ্রি পড়াতেন। স্যারের মতো একজন ভালো মানুষকে ভুল চিকিৎসা দিয়ে মেরে ফেলেছে। আমরা এর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’

৪ ঘণ্টা পর তদন্ত সাপেক্ষে দোষীদের বিচারের আওতায় আনা হবে—হাসপাতাল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর এমন আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক ছাড়েন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD