1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

নরসিংদীতে অস্ত্রসহ মা ও মেয়ে গ্রেপ্তার

আজকের প্রতিদিন ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর বেলাবতে দুটি রিভলবার সহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ। বৃহস্পতিবার বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হলো হাফিজুল ইসলামরে মেয়ে হালিমা আক্তার (২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫)। তারা দু’জনেই সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত মা ও মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করে।

এ সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপি পাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো পৌঁছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD