1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
স্লুইসগেট নির্মাণে চাঁদাবাজি আনোয়ারায় শীর্ষ সন্ত্রাসী ট্যাটু সোহেল গ্রেপ্তার কয়রায় কোষ্টগার্ডের অভিযানে ১শ কেজি হরিণের মাংস সহ ৪ হাজার মিটার ফাঁদ জব্দ গৌরনদীতে উপজেলা প্রশাসন ও বিএসটিআই’র যৌথ অভিযান ফরিদপুরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় আপন দুই ভাইসহ নিহত ৩ আনোয়ারা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শেখ আব্দুল্লাহ পিতা কবর জেয়ারত নরসিংদীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নির্বাচনী মাঠে নামছে সাড়ে পাঁচ লাখের বেশি আনসার-ভিডিপি সদস্য পটুয়াখালীতে ২ পুলিশ সদস্যকে কুপিয়ে জখম আশুলিয়ায় শ্রমিক নেতার বিরুদ্ধে অসামাজিক কর্মকাণ্ড ও অর্থ আত্মসাতের অভিযোগ বর্ণাঢ্য আয়োজনে আনোয়ারা সাংবাদিক সমিতি’র ক্যালান্ডারের মোড়ক উন্মোচন

বিএনপি দেশের গনতন্ত্র ফিরিয়ে আনে: আব্দুল কাদির ভূইয়া

অনলাইন ডেস্কঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদীর বেলাবতে বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে দেশের মানুষ ন্যায় বিচার পায়।

বিএনপি স্বৈরাচার বিরোধী আন্দোলন করে বাংলাদেশে পুনরায় গনতন্ত্র ফিরিয়ে আনে। গত ১৭ বছরে বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার, ভোটের অধিকার থেকে শুরু করে সকল অধিকার বাস্তবায়নের জন্য বিএনপি কাজ করেছে ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু রাজনৈতিক দল নয়, নেতা নয়, সমাজের জ্ঞানীগুণী, প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধি যেন সংসদে থাকে। সেজন্য তিনি সংসদে আরও একটি উচ্চকক্ষ তৈরি করবেন।

তিনি আরো বলেন, বিএনপি সরকার গঠন করলে সবাইকে একসাথে নিয়ে কাজ করে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ যেন নিজের ভোট দিতে পারে সে জন্য বিএনপি কাজ করে যাচ্ছে। ভোট যেন রাতে না হয়ে যায়, দিনের ভোট যেন দিনেই শেষ হয়। ভোটকেন্দ্র যেন কোন মাস্তান দখল করতে না পারে। কোন প্রশাসন যেন একটি বিশেষ দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য কাজ করে। আমরা চাই অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষ করে বাংলাদেশে সবার অংশগ্রহণে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। সেই নির্বাচনের জনগণ যাকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে।

শনিবার বিকেলে বেলাব পাইলট মডার্ন সরকারি মডেল হাইস্কুলে বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বেলাবতে হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বেলাব উপজেলা বিএনপির নেতা হাজী আব্দুল কুদ্দুস ভূঁইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মঞ্জুর মোর্শেদ, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: শাজাহান, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো: কয়েস মিয়া, উপজেলা কৃষকদলের আহবায়ক সোহরাব হোসেন টিটু, নরসিংদী জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফজল, মনোহরদী উপজেলা যুবদলের সভাপতি নাদিম মাহমুদ বায়েজদ, মনোহরদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাম্মির রহমান টিপুসহ উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন বেলাব উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল হক সবুজ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD