1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মদনে হাওরে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা? ধামরাইয়ে গৃহবধূর মরদেহ কবর থেকে উত্তোলন মারমা সম্প্রদায়ে বিরুদ্ধে মিথ্যাচারে প্রতিবাদে খাগড়াছড়িতে সংবাদ সম্মেলন রামিসা হত্যার বিচারের দাবিতে গাজীপুরে মহিলা জামায়াতের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পার্বতীপুরে মাদকবিরোধী অভিযানে ৩ মাদকসেবী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড আশুলিয়ায় মৃত মুরগী প্রক্রিয়াজাত করে খাদ্যপণ্য তৈরির অভিযোগ, তথ্য সংগ্রহ করায় সাংবাদিকদের অবরুদ্ধ ‎গৌরনদীতে সড়ক দুর্ঘটনা: নারী ও শিশুসহ একই পরিবারের ৫ জন আহত মদনে পূর্ব শত্রুতার জের বৃদ্ধার দুই পা ভেঙ্গে দিয়ে ‎২ লক্ষ টাকা লুটের প্রধান আসামি গ্রেপ্তার সরকারের স্কুল ফিডিং কার্যক্রম বানচালে ষড়যন্ত্রের অভিযোগ ঠাকুরগাঁও সীমান্তে ফের সক্রিয় গরু চোরাচালান সিন্ডিকেট! গভীর রাতে ঢুকছে ভারতীয় গরু

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন ইউপি চেয়ারম্যান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর শিবপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নেন হত্যা মামলার আসামি হিসেবে কারাগারে থাকা বাঘাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ সরকার ও তার বড় ভাই দুলাল সরকার।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে কুন্দারপাড়া ঈদগাহ মাঠে তার মায়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে জাহিদ সরকারের মায়ের দাফন সম্পন্ন করা হয়। দাফন শেষে পুলিশের গাড়িতে করে তাদের আবার নরসিংদী জেলা কারাগারে নেওয়া হয়। এর আগে মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জাহিদ সরকারের মা ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

মায়ের মৃত্যুর পর জানাজায় অংশ নেওয়ার জন্য জাহিদ সরকার ও দুলাল সরকারের পক্ষ থেকে তার আইনজীবী প্যারোলে মুক্তির জন্য আবেদন জানান। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ৩ ঘণ্টার জন্য তাদের প্যারোল মুঞ্জুর করেন। বিকেল তিনটার দিকে বিশেষ পুলিশ পাহারায় তাদের নরসিংদী জেলা কারাগার থেকে কুন্দারপাড়া গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়।

প্যারোলে মুক্তি পেয়ে দুই ভাই প্রথমে বাড়িতে গিয়ে মৃত মাকে দেখেন। পরিবারের সদস্যদের সান্তনা দেন। এরপর হাতকড়া পরেই মায়ের জানাজায় অংশ নেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD