1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান স্কুলের পাশে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা ম্যানহোলের খোলা গর্তে আতঙ্কিত পথচারী, ধামরাইয়ে বাড়ছে দুর্ঘটনা সাভার-আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে কঠোর অবস্থান: এমপি সালাউদ্দিন বাবু প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী গৌরনদীতে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন গোবিন্দ মিস্ত্রি, সহায়তায় এগিয়ে আসার আহ্বান গৌরনদীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর শতবর্ষে ঐতিহ্যবাহী পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের ১০৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও মশাল জ্বালিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (রুটিন দায়িত্ব) খাদিজাতুল কোবরা ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র করের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার ও পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের সভাপতি আসমা জাহান সরকার, বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক, পাঁচদোনা শাখার ব্যবস্হাপক মো.এরশাদ আলী, সোস্যাল ইসলামী ব্যাংক,পাঁচদোনা শাখার ব্যবস্হাপক মো. আমিনুর রহমান। উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল মোতালেব, উপজেলা নির্বাহী কার্যালয়ের গোপনীয় সহকারী মো. শাহাদাত হোসেন।

ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলা পরিচালনা করেন সিনিয়র শিক্ষক নাজমুল শাহীন, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক জাকির হোসেন, সহকারী শিক্ষক আবদুর রহমান সহ আরো শিক্ষকবৃন্দ।

খেলার ধারা বর্ননায় ছিলেন সিনিয়র শিক্ষিকা শারমিন তানিন বীনা, সিনিয়র শিক্ষিকা নাসরিন জাহান। খেলার রেকর্ড সংরক্ষণে ছিলেন সিনিয়র শিক্ষক সুজন দও,তানভীর হোসেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে খেলার সার্বিক সহযোগিতা করেন ক্রীড়া শিক্ষক অহিদুজ্জামান।

স্কুল ও কলেজ শাখার শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীদের উপস্থিতিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান হয়ে উঠেছিল উৎসব মুখর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD