1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

নরসিংদীর রায়পুরা ককটেল বিস্ফোরণ, আটক ১

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ নরসিংদী রায়পুরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানপাট ও প্রাইভেটকার ভাঙচুরের পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকাবাসী পালানোর সময় উজ্জ্বল (২৫) নামে একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে । সে পৌর শহরের মৃত বজলু মিয়ার ছেলে।

বুধবার রাত আনুমানিক নয়টার দিকে পৌর শহরের শ্রীরামপুর গরুবাজার এলাকায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) কামাল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে আইয়ুব ও উজ্জ্বলের নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে শ্রীরামপুর গরুবাজারে বেশকয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে। সে সময় তারা একটি গাড়ির গ্যারেজে গাড়িও ভাংচুর করে। পরে এলাকাবাসী প্রতিহত করতে এগিয়ে এলে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসী উজ্জ্বল নামে একজনকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রায়পুরা থানার উপপরিদর্শক কামাল জানান, আইয়ুব এবং উজ্জ্বলের নেতৃত্বে কয়েকজন দোকান ও প্রাইভেটকার ভাংচুর করার কথা আমরা জানতে পেরেছি। সেসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালাতে গিয়ে নাকি তারা ককটেলও বিস্ফোরণ করেছে। সেসময় এলাকাবাসী উজ্জ্বল নামে একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD