1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা পেলের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন নেইমার স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে যুবক, পৌনে ৩ ঘণ্টার চেষ্টায় উদ্ধার আশুলিয়ার শিমুলিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ কালকিনিতে চেতনানাশক ইনজেকশন দিয়ে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার আমতলীতে সাড়ে ৬ হাজার গাছের চারা ও ৩০ হাজার কেজি সার বিতরন কৃষিতে নতুন বিনিয়োগ সংস্কৃতির আলোচনায় গ্রো আপ এগ্রোটেক ‎জাতির কাছে ক্ষমা চেয়ে স্বাভাবিক জীবন যাপন করতে চায় আমজাদ দেওয়ান

ধামরাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, ৬০ হাজার টাকা জরিমানা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে মুদি দোকান ও খাবার হোটেলে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় ০৪টি দোকানে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার কালামপুর বাজারে তেলের মূল্য নিয়ে কারসাজি, মূল্য তালিকা প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় মুদি দোকান-খাবার হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা জেলার সহকারি পরিচালক ফাহমিনা আক্তার ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সিকদার শাহিনুর আলম।অভিযানে ইকবাল স্টোর ২০ হাজার টাকা, মেসার্স হাজী রফিকুল স্টোর ২০ হাজার টাকা, তৃপ্তি হোটেল ১০ হাজার টাকা ও হাজী হোটেলকে ১০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।এ সময় ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।

মূল্য তালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, সঠিক ওজনের পণ্য বিক্রয়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং প্রক্রিয়াকরণ না করা, ব্যবসার লাইসেন্স গ্রহণ এবং হালনাগাদ ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর লিফলেট বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD