1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ পিতার বিরুদ্ধে ৭ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগ ফুলবাড়ীতে রাস্তা ও ড্রেন সংস্কারের দাবিতে মানববন্ধন ডিবি (উত্তর) এর অভিযানে মাদকসহ গ্রেফতার ৪ ধামসোনা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিতি ইসরাফিল হোসেন ‎গৌরনদী প্রেসক্লাব সভাপতি জহিরকে হত্যার হুমকি: দ্রুত গ্রেপ্তার দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ম্যাচ শুরুর আগেই টাইগার শিবিরে দুঃসংবাদ ধামরাইয়ে সীসা কারখানায় অভিযান: জরিমানা, মেশিন জব্দ, কার্যক্রম বন্ধ সরাইলে হাসপাতালের ভবন নির্মাণ কাজ বন্ধ: স্বাস্থ্যসেবা ব্যাহত ফুলবাড়ীতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ

মুন্সীগঞ্জে টঙ্গবাড়ীতে শিক্ষার্থী শাহজালাল হত্যা, খুনিদের বিচারের দাবিতে মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড়ে দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশন এর নবন শ্রেনীর শিক্ষার্থী শাহজালালের খুনের ঘটনায় খুনিদের শাস্তির দাবিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।

২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বেলা ১২টায় বিদ্যালয়ের সামনে থেকে র‍্যালী বের করে বাচ্চু হালদারের বাড়ি হয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বক্তব্য দিয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। নিহত শাহজালাল টঙ্গীবাড়ী উপজেলার রাজাবাড়ী চর এলাকার আনোয়ার বেপারীর ছেলে।

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন,দিঘিরপাড় এ সি ইনস্টিটিউশনে প্রধান শিক্ষক এ কে এম মোশারফ হোসেন, সহকারি শিক্ষক ইমন হোসেন, লিয়াকত হোসেনসহ আরো অনেকে।

এসময় শিক্ষার্থী শাহজালালের খুনের সাথে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শাহজালাল মঙ্গলবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

বুধবার দুপুরে সদর উপজেলার চর বাংলাবাজার এলাকায় কৃষিজমি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় শাহজালালের বাবা আনোয়ার বেপারী বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে বুধবার রাতে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD