1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

সাভারে চাঁদাবাজি মামলার আসামিকে আটকের পর ছেড়ে দিল পুলিশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৭ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের ভাকুর্তা ইউনিয়নের মোগড়াকান্দা এলাকায় চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে (৩৫) আটক করার পর ছেড়ে দিয়েছে পুলিশ। মামলা নং ১৫।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ভাকুর্তা পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম তাকে আটক করেন। তবে কিছুক্ষণ পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

মামলার বাদী নজরুল ইসলাম অভিযোগ করেন, চাঁদাবাজির মামলায় নাম থাকা সত্ত্বেও সাদ্দামকে আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে, যা আইনের লঙ্ঘন।

এ বিষয়ে জানার জন্য এসআই সাইফুল ইসলামের মুঠো ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছিল। তবে থানায় না এনে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।”

এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, পুলিশ এধরণের কাজ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD