1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে টঙ্গীবাড়ী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে দেশব্যাপী চুরি,ডাকাতি,ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৬ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলার বেশনাল চৌরাস্তায় মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বেশনাল চৌরাস্তা থেকে শুরু হয়ে কামারখাড়া বাজারে এসে শেষ হয়।

মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, বাসের মধ্যে ধর্ষন,শহিদ মিনারে ফুল দিতে গিয়ে শিশু ধর্ষণ, মায়ের সামনে মেয়ে ধর্ষণ, ভাইয়ের সামনে বোন ধর্ষণ,স্বামীর সামনে স্ত্রী ধর্ষণ হচ্ছে এই কি তাহলে আমাদের ২৪ এর স্বাধীনতা। প্রশাসনের নিরব ভূমিকা নিয়ে শিক্ষার্থীরা আরো বলেন,চুরি, ছিনতাই, ডাকাতি,ধর্ষণ বেড়েই চলছে অথচ প্রশাসন শান্ত।

পুলিশের কোনো ভূমিকাই নেই। পুলিশ বেতন তুলছে আর বাসায় বসে বসে খাইতাছে আর ঘুমাইতাছে। তারা আরো জানায়,৫ আগস্টের পর থেকে দেশের আইনশৃঙ্খলা দিনাদিন বিঘ্নিত হচ্ছে। এজন্য প্রশাসনের কাছ থেকে কঠিন জবাবদিহিতা চাই।

প্রশাসনের কাজ কি শুধু থানায় বসে চা পান করা। আর এই সরকার যদি জনগণের নিরাপত্তা না দিতে পারে তাহলে আমরা আবারো রাজপথে নামবো বলে হুশিয়ারি দেন।

দিঘিরপাড় ছাত্র-সমাজের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,বৈষম্যবিরোধী ছাত্রপ্রতিনিধি আব্দুল আলিম,সাজিদ ইসলাম,সাইফুল ইসলাম হিমেল খান,আনন্দ,সোহাগ শেখ সহ দিঘিরপাড় ও কামারখাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় জনতা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD