1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস আশুলিয়ায় কাউ বয় ফুডসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২ লাখ টাকা জরিমানা আশুলিয়ায় অটোভ্যান চালককে গলা কেটে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে মূলহোতাসহ গ্রেপ্তার ২ কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ ধামরাইয়ে দুর্যোগগ্রস্ত ৯ পরিবারের মাঝে ঢেউটিন ও শুকনা খাবার বিতরণ বেতনের টাকার ক্ষোভে শেষ হলো প্রাণ,ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় সাবেক সহকর্মী গ্রেপ্তার

ধামরাই ইউপি সদস্য হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নে বড় কুশিয়ারা গ্রামের হোম টাউন এর ভিতরে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।নিহত বাবুল হোসেন উপজেলার বড় কুশিয়ারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

তিনি কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক পর পর তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।মানববন্ধনে বক্তরা বলেন, গেল ২১ফেব্রুয়ারী শুক্রবার বিকেল বাবুল ও তার স্ত্রীকে সাথে নিয়ে হোম টাউন এর ভিতরে সরিষা মারাইয়ের কাজ করছিলেন। এই সময় পূর্বশক্রতার জের ধরে শওকত, মনির, আরশেদ, শরিফ, আফসান, রাজিবসহ তার বাহিনীর লোকজন বাবুলকে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেন। আমরা এলাকাবাসী পুলিশ প্রশাসনকে বলি অনতিবলম্বে বাবুল হত্যাকারীদের দ্রুত আটক করে আইনে আওতায় এনে ফাঁসির দাবি জানায়। তা নাহলে এর চায়তে কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন।

বাবুলের স্ত্রী ইয়াসমিন আক্তার কান্না বিজড়িত কষ্ঠে বলেন, আমার স্বামী কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য ছিলেন। তিনি সবসময় মানুষকে উপকার করেছেন। তাহলে কি দোষ ছিল আমার স্বামীর। শওকতসহ তার সন্ত্রাসী বাহিনী আমার স্বামীকে আমার সামনে কুপিয়ে হত্যা করলো। আমি তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করলাম।

আমার স্বামীর প্রাণ ভিক্ষা চায়লাম, কিন্তু তারা আমাকেও মারধর করেন। আমার ছোট দুইটি ছেলেকে নিয়ে কোথায় যাব। আমি চায় আমার স্বামীকে যারা কুপিয়ে হত্যা করেছে। তাদের আটক করে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়।এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, আমরা ইতি মধ্যে তিনজনকে আটক করেছি। বাকীদের আটক করার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। অনতিবলম্বে তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD