
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে একটি পরিত্যক্ত হিমাগারের জরাজীর্ণ ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বভনটি দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত থাকার কারণে তেমন কোন ক্ষয়ক্ষতি আশংকা নেউ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার আব্দুল্লাহপুর এলাকার পরিত্যক্ত চাঁন কোল্ড স্টোরেজের গোডাউন ভবন থেকে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে ফারার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। এসে তারা আগুন নেভাতে কাজ শুরু করে। তবে তীব্র ধোঁয়ার কারণে ভবনের ভিতরে প্রবেশ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। তবে ভবনটি পরিত্যক্ত। এ কারণে তেমন ক্ষয়ক্ষতির আশংকা নেই। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। তবে তীব্র ধোঁয়ার কারণে ভবনের ভিতরে প্রবেশ করা যাচ্ছে না বলে জানান তিনি।