1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. kcyg70g2ocvxuj@emalupe.com : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ???? : ???? 1 MESSAGE for you #B1545 OPEN =>> graph.org/Cloud-Mining-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& ????
  7. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  8. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  9. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  10. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  11. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  12. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  13. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  14. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন গৌরনদীতে পরিচ্ছন্ন বিদ্যালয় গড়ার লক্ষ্যে ডাস্টবিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার কোচাশহরের পালপাড়ায় মৃতশিল্পের উন্নয়নে প্রতিমন্ত্রী ও প্রশাসনের সহযোগিতা কামনা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন এনসিপির সাভার উপজেলা আহ্বায়ক কমিটি গঠন আশুলিয়ায় একই কক্ষ থেকে নারী, পুরুষ ও নবজাতকের মরদেহ উদ্ধার ইয়ারপুরে চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার আজিজুল হক মীরের সমর্থনে উঠান বৈঠক গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

আশুলিয়ায় স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২০ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
আশুলিয়ায় স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় নয়ারহাট বাজারে দোকান বন্ধের সময় স্ত্রীর সামনে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে ডাকাত দল। এরপর তারা ব্যাগভর্তি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে গেছে।

রোববার ( ৯ মার্চ) রাতে নয়ারহাট বাজারের স্বর্ণপট্টির দীলিপ স্বর্ণালয়ের সামনে হামলায় নিহত দীলিপ কুমার দাস (৪৭) পাথালিয়া ইউনিয়নের গোপিনাথপুর দাসপাড়ার দুলাল দাসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দীলিপ স্বর্ণের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তার স্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন। দোকানের শাটার বন্ধ করে তালা দেওয়ার সময় একটি প্রাইভেটকারে চারজন এসে দীলিপকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। একই সঙ্গে দুষ্কৃতকারীরা দীলিপের হাতে থাকা স্বর্ণের ব্যাগ কেড়ে নেয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

নিহতের ফুফাতো ভাই খোকন সরকার বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান বন্ধ করে দীলিপ বাসায় চলে গিয়েছিলেন। পরে ওষুধ কেনার জন্য স্ত্রীকে নিয়ে আবার বাজারে আসেন। এ সময় পরিচিত একজনের কাছে দোকান থেকে স্বর্ণের চেইন বিক্রি করেন। পরে দীলপ দাস দোকান বন্ধ করে ব্যাগে করে টাকা ও প্রায় ২০ ভরি স্বর্ণ নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু দোকানের সামনেই পেছন থেকে ডাকাত দলের সদস্যরা ব্যাগ ধরে টান দেয়। তখন দীলিপ পেছনে ঘুরে তাকালে চাপাতি দিয়ে মুখে, বুকেসহ বিভিন্ন স্থানে কুপিয়ে স্বর্ণের ব্যাগ নিয়ে প্রাইভেটকারে করে পালিয়ে যায়।’

তিনি বলেন, ‘যাওয়ার সময় ডাকাতরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাজারে আতঙ্ক সৃষ্টি করে।’

নিহতের স্ত্রী সরস্বতী জানান, ‘আশুলিয়ার নয়ারহাট বাজারের স্বর্ণপট্টিতে আমার স্বামীর ‘দীলিপ স্বর্ণালয়ের নামে একটি স্বর্ণের দোকান রয়েছে। বাসা থেকে দোকানের দূরত্ব এক কিলোমিটারের মতো। রাতে তিনি দোকান বন্ধ করে বাসায় ফেরার উদ্দেশে টাকা ও স্বর্ণালংকার নিয়ে রওনা হন। আমিও সঙ্গে ছিলাম। তখন তিনি হামলার শিকার হন। কয়েকজন ডাকাত তাকে কপিয়ে ব্যাগে থাকা টাকা স্বর্ণ সব নিয়ে পালিয়ে গেছে। পরে আহত অবস্থায় তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।’

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেরাজুল রায়হান পাভেল জানান, ‘রাত ৯টা ৪৫ মিনিটে ব্যবসায়ী দীলিপকে হাসপাতালে আনা হয়। তখন তিনি অজ্ঞান অবস্থায় ছিলেন; তবে শ্বাস চলছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার ২ থেকে ৩ মিনিটের মধ্যে তিনি মারা যান।’

তিনি বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে দীলিপের মৃত্যু হয়েছে। চাপাতির কোপে তার ফুসফুস মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মুখ ও পিঠেও গভীর ক্ষত ছিল।’

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে সিসিটিভির ফুটেজে দেখা যায় দীলিপ দোকান বন্ধ করার সময় সাদা প্রাইভেটকারে আসা চারজন তাকে এলোপাতাড়ি কোপায় এবং তার স্বর্ণের ব্যাগ লুট করে। এ ঘটনায় তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD